স্কুল-কলেজের এমপিও আবেদনের সময় পরিবর্তন হচ্ছে

২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪২ PM , আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০১ PM
মাউশি লোগো

মাউশি লোগো © ফাইল ফটো

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত শিক্ষকদের এমপিওভুক্তির আবেদন করতে হয় প্রতি জোড় মাসে। তবে এ সময়ের পরিবর্তন আনতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিজোড় মাসে এমপিও আবেদন করতে পারবেন শিক্ষক-কর্মচারীরা।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্ব) মাউশির দায়িত্বশীল একাধিক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন। গত ১১ সেপ্টেম্বর এমপিও কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীরা বিজোড় মাসে এমপিওর আবেদন করবেন। চলতি সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ পর্যন্ত এমপিওভুক্তির আবেদন করা যাবে। আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হবে।’

প্রসঙ্গত, স্কুল-কলেজে নতুন যোগদানকৃত শিক্ষকদের প্রতি জোড় মাসে এমপিও আবেদন করতে হত। প্রতি মাসের ১ থেকে ৬ তারিখের মধ্যে প্রধান শিক্ষককে এ আবেদন সাবমিট করতে হয়। পরবর্তীতে উপজেলা এবং জেলা শিক্ষা অফিস ফাইল মাউশির আঞ্চলিক কার্যালয়ে ফরোয়ার্ড করেন। আঞ্চলিক কার্যালয় মাউশির ইএমআইএস সেলে আবেদন পাঠালে সভা করে এমপিওভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এখন থেকে বিজোড় মাসেও এমপিও আবেদন করা যাবে।

প্রধানমন্ত্রী শব্দের আগে মাননীয় না লেখার নির্দেশনা, বাস্তবা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
কোনো প্রতিষ্ঠান পাচ্ছে ৩ লাখ, কোনটি আড়াই লাখ, প্রাক্কলন পাঠ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে, পরিকল্পনা জানাল এনটিআরসিএ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুর মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় একযোগে ৪০ কারখানায় অভিযান, বাংলাদেশিসহ আটক ১১৯৬
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বাড়ানো বিএনপি সরকারের নির্লজ্জ দলীয়করণের অশুভ …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9