এমপিও পাচ্ছেন স্কুল-কলেজের ৫৪৭ শিক্ষক, সিদ্ধান্ত মাউশির সভায়

১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৪ PM
মাউশি

মাউশি © সংগৃহীত

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ পাওয়া ৫৪৭ জন শিক্ষককে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার তথা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এর মধ্যে স্কুলের ৩৬৭ জন এবং কলেজের ১৮০ জন শিক্ষক রয়েছেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। প্রতি বিজোড় মাসে নিয়ম করে এই সভা আয়োজন করে মাউশি।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, এমপিওপ্রাপ্ত ৫৪৭ শিক্ষক ও কর্মচারীর মধ্যে স্কুলে বরিশাল অঞ্চলে ২৩ জন, চট্টগ্রাম ২, কুমিল্লা ২, ঢাকা ৩৪, খুলনা ৪০, ময়মনসিংহ ৩২, রাজশাহী ৯৮, রংপুর ১৩১ এবং সিলেট অঞ্চলে ৫ জনকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়। অন্যদিকে কলেজে, বরিশাল অঞ্চলে ২৭ জন, চট্টগ্রাম ২, কুমিল্লা ৪, ঢাকা ৪০, খুলনা ৯, ময়মনসিংহ ৯, রাজশাহী ৪১, রংপুর ৪৩ এবং সিলেট অঞ্চলে ৫ জনকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়।
 
মাউশির এক কর্মকর্তা জানান, এটা রুটিন ওয়ার্ক। এর মাধ্যমে অনেকের দীর্ঘদিনের এমপিওপ্রাপ্তির বিষয়গুলোর অবসান হয়ে থাকে।

শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬