দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিরাজগঞ্জ সরকারি কলেজ অধ্যক্ষের

০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৯ PM , আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি সম্পাদিত

আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমিনুল ইসলাম। প্রতিবাদে সংবাদটিকে তিনি মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, কাল্পনিক এবং উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করেছেন।

প্রতিবাদলিপিতে তিনি বলেন, ‘একটি মহল উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বিভিন্ন সময়ে কলেজ প্রশাসনকে অস্থিার করার চেষ্টা করছে। তারা নামে বে-নামে ছদ্মনামে এবং ভুয়া স্বাক্ষরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে মিথ্যা অভিযোগ দায়ের করে আসছে। ইতোমধ্যে অভিযোগগুলোর ভিত্তিতে গত ১৯ জুলাই পরিচালক (কলেজ ও প্রশাসন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নেতৃত্বে একটি টিম তদন্ত সম্পন্ন করেছে।

এছাড়াও গত ২৪ আগস্ট দুর্নীতি দমন কমিশন কর্তৃক সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে গণশুনানি  অনুষ্ঠিত হয়। যেখানে জেলার সকল সেবাদানকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনিত বিভিন্ন অভিযোগের ভিত্তিতে গণশুনানি অনুষ্ঠিত হয়। সেখানে সিরাজগঞ্জ সরকারি কলেজের বিরুদ্ধে আনিত অভিযোগ সমূহ প্রমাণিত না হওয়ায় কমিশনার নিষ্পত্তি বলে হাউসে ঘোষণা দেন এবং অভিযোগকারীকে এরূপ, ভিত্তিহীন, কাল্পনিক, তথ্য প্রদান না করার জন্য পরামর্শ প্রদান করেন এবং শিক্ষকের সাথে সদাচরণ করার পরামর্শও দেন।’

প্রতিবেদকের বক্তব্য
সংবাদটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে জমা হওয়া অভিযোগের ভিত্তিতে করা হয়েছে। অভিযোগের সঙ্গে জমা হওয়া বিভিন্ন ধরনের ভাউচার, প্রতিষ্ঠান থেকে তোলা অর্থের তালিকা, শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা, সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে করা হয়েছে। এখানে প্রতিবেদনের নিজস্ব কোনো মতামত উল্লেখ করা হয়নি। প্রতিবেদনে প্রকাশিত সবগুলো অভিযোগ সংক্রান্ত ডকুমেন্টস প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে।

শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি সাভার ক্যান্টনমেন্ট পাবলি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসে মব, ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করলেন হার্ভার্ড…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটি গঠন বিধিতে পরিবর্তন, সভাপতি নির্বাচন যেভাবে
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৭ ঘণ্টার বেশি সময় ধরে নিজ কার্যালয়ে অবরুদ্ধ গোবিপ্রবি উপাচা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ইস্যুতে ১৬ সদস্যের তিনটি তদন্ত কমিটি করল ঢাবি প্রশাসন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9