শিক্ষকদের আর্কষণীয় বেতন দিতে হবে: মাউশি ডিজি

২০ জুলাই ২০২৫, ০৬:৩৭ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ০৫:০৮ PM
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মাউশি ডিজি

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মাউশি ডিজি © সংগৃহীত

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান বলেছেন, মানবিক মূল্যবোধ, মানসম্মত ও যুগোপযোগী শিক্ষার মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে যুগোপযোগী কারিকুলাম তৈরি করে ভালো শিক্ষক নিয়োগ দিয়ে আকর্ষণীয় বেতন দিতে হবে।

শনিবার পাবনার ফরিদপুর উপজেলা পরিষদ হলরুমে শ্রেষ্ঠ শিক্ষার্থী ও উচ্চ মাধ্যমিক সমাপনী পুরস্কার প্রদান অনুষ্ঠান ও প্রতিষ্ঠানপ্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মাউশি মহাপরিচালক বলেন, যে অর্থ খরচ করে তোমাদের পুরস্কৃত করা হলো, সে অর্থ কিন্তু তোমাদের বাবাদের মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করা ট্যাক্সের টাকা। কাজেই তোমাদের উচিত হবে ভালো করে লেখাপড়া করে নিজেদের যোগ্য করে গড়ে তুলে ইহকাল ও পরকালে তার বিনিময় ফেরত দেওয়া।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিপ্তরের পরিচালক প্রফেসর ড. শফিউল আজম, ঢাকা অঞ্চলের পরিচালক ফকীর মোহাম্মদ নুরুজ্জামান, রাজশাহী অঞ্চলের পরিচালক মো. আছাদুজ্জামান ও পাবনা জেলা শিক্ষা অফিসার মো. আব্দুর রাজ্জাক।

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি কবে, যা জানা…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিদ্যালয় থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ ঝোপঝাড় থেকে উদ্ধার
  • ০৫ অক্টোবর ২০২৬
জুডিশিয়ারি রেজাল্টের পরও শুনলাম— ‘ওর কীভাবে হলো?’, বাক্যটা …
  • ০৫ অক্টোবর ২০২৬
সেই মিশন আচার্যকে দেওয়া হলো নিয়োগপত্র
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বৈষম্য কাটেনি, বাড়ছে হতাশা
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবসের র‍্যালিতে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব…
  • ০৫ অক্টোবর ২০২৬