বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে নতুন তথ্য জানাল মাউশি

০১ জুলাই ২০২৫, ০৭:১৩ PM , আপডেট: ১২ জুলাই ২০২৫, ০৯:৩৫ PM
মাউশি ও সরকারি লোগো

মাউশি ও সরকারি লোগো © ফাইল ছবি

‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। এজন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের তথ্য সংগ্রহ করা হবে। আগামী সপ্তাহ থেকে এ কার্যক্রম শুরু করা হতে পারে। এজন্য একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে।’

মঙ্গলবার (০১ জুলাই) নিজ দপ্তরে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপ-পরিচালক মো. ইউনুছ ফারুকী।

জানা গেছে, এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের তথ্য সংগ্রহ করতে যে সফটওয়্যার তৈরি করা হয়েছে, সেটির ডেমো গত রোববার শিক্ষা মন্ত্রণালয় এবং মাউশির ঊর্ধ্বতনদের সামনে প্রদর্শন করা হয়েছে। এই সফটওয়্যারের মাধ্যমে প্রতিষ্ঠান প্রধানরা তার স্কুল-কলেজে কর্মরত শিক্ষকদের তথ্য ইনপুট দেবেন। আগামী ৭ জুলাই শিক্ষাপ্রতিষ্ঠাগুলোকে সফটওয়্যারে প্রবেশের এক্সেস দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

মাউশির একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, তৈরিকৃত সফটওয়্যারে শিক্ষাপ্রতিষ্ঠানের পদ ও শূন্য পদের তথ্য দেখা যাবে। শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য এবং প্রদত্ত তথ্য যাচাই করারও সুযোগ থাকছে সফটওয়্যারে। প্রতিষ্ঠান প্রধান যে তথ্য দেবেন সেটি যাচাই করে ফরওয়ার্ড করবে উপজেলা শিক্ষা অফিস। পরবর্তীতে জেলা শিক্ষা কর্মকর্তা পুনরায় তথ্য যাচাই করে সেটি মাউশিতে পাঠাবেন। আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে কোনো তথ্য যাচাই করা হবে না।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, ‘তৈরিকৃত সফটওয়্যারে শিক্ষকদের যাবতীয় তথ্য সংগ্রহ করা হবে। এর মধ্যে কোন বিজ্ঞপ্তিতে সুপারিশ পেয়েছেন, কমিটি নাকি এনটিআরসিএর মাধ্যমে নিয়োগ পেয়েছেন, কোন বিষয়ে শিক্ষকতা করছেন, পদের নামসহ আরও বেশকিছু বিষয়ের তথ্য দিতে হবে। এ তথ্যের ভিত্তিতেই মূলত শিক্ষকদের বদলি কার্যক্রম পরিচালনা করা হবে।’ 

এ বিষয়ে মাউশির উপ-পরিচালক মো. ইউনুছ ফারুকী বলেন, ‘আমরা চেষ্টা করছি ৭ জুলাইয়ের মধ্যে প্রধান শিক্ষকদের সফটওয়্যারে প্রবেশের আইডি পাসওয়ার্ড দেওয়ার। এরপর মাসব্যাপী এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের তথ্য সংগ্রহ করা হবে। এই কাজের পাশাপাশি বদলির জন্য মূল সফটওয়্যার তৈরির কাজও চলবে।’

এভাবে তথ্য সংগ্রহ করার কারণ জানতে চাইলে মাউশির এ কর্মকর্তা আরও জানান, ‘আমাদের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা ইএমআইএস সেলে শিক্ষকদের যে তথ্য রয়েছে, সেগুলো খুবই এলোমেলো অবস্থায় আছে। শিক্ষকদের অনেক তথ্য নেই। অনেক তথ্যে ভুল রয়েছে। সেজন্য বদলি চালুর পূর্বে শিক্ষকদের তথ্য সংগ্রহের এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।’

জানা গেছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ হয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে। শিক্ষকরা আগে গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন। তবে আমলাদের বিরোধীতার কারণে সম্প্রতি সেই সুযোগ বন্ধ হয়ে গেছে। পরবর্তীতে শিক্ষকদের দীর্ঘদিনের আন্দোলনের কারণে বদলি চালুর উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। ইতোমধ্যে এ সংক্রান্ত নীতিমালা জারি করা হয়েছে। চলতি বছর থেকে এনটিআরসিএর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকরা বদলির সুযোগ পেতে যাচ্ছেন।

শ্বশুরবাড়িতে মিলল শ্রমিক দল নেতার মাটিচাপা মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে ব্রহ্মপুত্রে স্টিল আর্চ সেতুর কাজ এগিয়েছে ২৭ শতাংশ
  • ১২ নভেম্বর ২০২৬
‘প্রশাসনের অনুরোধে’ পদত্যাগ করছেন ঢাবির ৬ সহকারী প্রক্টর
  • ১২ নভেম্বর ২০২৬
১ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ে মালয়েশিয়া যেতে পারবেন প্রবাসী কর্…
  • ১২ নভেম্বর ২০২৬
নতুন মিলে প্রথম আখ মাড়াইয়ের প্রস্তুতি কেরুর, ৪৮০০ টন চিনি উ…
  • ১২ নভেম্বর ২০২৬
নোবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950