মে মাসের বেতন কবে, জানাল মাউশি

২৬ মে ২০২৫, ০৮:০৪ PM , আপডেট: ০৩ জুন ২০২৫, ০১:৪৪ PM
মাউশি লোগো

মাউশি লোগো © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতনের জিও জারি হয়েছে। বেতনের পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে তাদের তালিকা অর্থ মন্ত্রণালয়ের আইবাস++ এ পাঠানো হয়েছে। আগামী সপ্তাহের শুরুতে শিক্ষক-কর্মচারীরা মে মাসের বেতন পাবেন।

সোমবার (২৬ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে ইএমআইএস সেলের এক কর্মকর্তা জানান, ‘চলতি সপ্তাহে শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আগামী সপ্তাহের শুরুর দিকে তারা মে মাসের বেতন পাবেন। তবে আইবাস থেকে আগামী বুধবারের মধ্যে কাজ সম্পন্ন হলে চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে শিক্ষক-কর্মচারীরা মে মাসের বেতন পাবেন।’

জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন-ভাতা পান। তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে ‘অ্যানালগ’ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো।

এর পরিপ্রেক্ষিতে গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন-ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের ২০৯ জন শিক্ষক-কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয়। পরবর্তী সময়ে গত ১ জানুয়ারি ১ লাখ ৮৯ হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন-ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন।

দ্বিতীয় ধাপে ৬৭ হাজার, তৃতীয় ধাপে ৮৪ হাজার এবং চতুর্থ ধাপে ৮ হাজার ২০০ এর অধিক শিক্ষক-কর্মচারী ফেব্রুয়ারি এবং মার্চ মাসের বেতন পেয়েছেন। ইতোমধ্যে শিক্ষক-কর্মচারীরা এপ্রিলের বেতন পেতে শুরু করেছেন। আগামী সপ্তাহের শুরুতে তারা মে মাসের বেতনও পাবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ট্যাগ: মাউশি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সং…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
এখনও মেলেনি এসএসসির খাতা দেখার সম্মানী, পুনর্নিরীক্ষণের টাক…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন ৫ অক্টোবর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
কেন ভারত থেকে ইলিশ আমদানি করছে বাংলাদেশ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডিনস অ্যাওয়ার্ড পেলেন ঢাবির ৪৮ শিক্ষার্থী, ৩১ জনই ছাত্রী
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মীনা বাজার নিয়োগ দেবে ১৫ ক্যাশিয়ার, আবেদন ৩০ সেপ্টেম্বর পর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now