শিক্ষক-কর্মচারীরা আজ এপ্রিলের বেতন পাবেন কি?

২২ মে ২০২৫, ১২:৩৮ PM , আপডেট: ২৯ মে ২০২৫, ১০:০৪ AM
মাউশি

মাউশি © ফাইল ফটো

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতনের জিও জারি হয়েছে। তবে এখনো আইবাস++ থেকে এটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) আসেনি। ফলে আজ বৃহস্পতিবার শিক্ষক-কর্মচারীরা এপ্রিল মাসের বেতন পাবেন কি না সেটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

জানা গেছে, গত সোমবার রাতে এপ্রিল মাসের বেতনের জিও জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এরপর এটি অর্থ মন্ত্রণালয়ের আইবাসে পাঠানো হয়। আইবাস থেকে বেতন ক্লিয়ার হওয়ার এটি মাউশির প্রশাসন শাখা যাবে। পরবর্তীতে তা সিএফও বা প্রধান হিসাব রক্ষক কর্মকর্তারা কার্যালয়ে যাবে। এরপর বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বেতন-ভাতার অর্থ সংশ্লিষ্ট ব্যাংকে যাবে। সে হিসেবে আজ বৃহস্পতিবার শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন পাওয়ার সম্ভাবনা নেই বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে মাউশির সাধারণ প্রশাসন শাখার উপ-পরিচালক মো. শাহজাহান বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আইবাস থেকে এখনো বেতনের হিসেব আমার কাছে আসেনি। আমার কাছে আসা মাত্র আমি সেটি সিএফওর কাছে পাঠিয়ে দেব। আইবাস থেকে তথ্য কখন আসবে সেটি বলা সম্ভব নয়।’

আজ শিক্ষক-কর্মচারীরা এপ্রিল মাসের বেতন পাবেন কি না এমন প্রশ্নের জবাবে মাউশির এ কর্মকর্তা আরও বলেন, ‘সেটিও নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে আজ বেতন না হলে আগামী সপ্তাহের শুরুর দিকে হবে।’

জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন-ভাতা পান। তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে ‘অ্যানালগ’ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো।

এর পরিপ্রেক্ষিতে গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন-ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের ২০৯ জন শিক্ষক-কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয়। পরবর্তী সময়ে গত ১ জানুয়ারি ১ লাখ ৮৯ হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন-ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন।

দ্বিতীয় ধাপে ৬৭ হাজার, তৃতীয় ধাপে ৮৪ হাজার এবং চতুর্থ ধাপে ৮ হাজার ২০০ এর অধিক শিক্ষক-কর্মচারী ফেব্রুয়ারি এবং মার্চ মাসের বেতন পেয়েছেন। তবে তারা এখনো এপ্রিল মাসের বেতন-ভাতা পাননি। ইতোমধ্যে এপ্রিলের বেতনের জিও জারি হয়েছে। চলতি সপ্তাহে বেতন-ভাতা পাওয়ার কথা থাকলেও সেটি হচ্ছে না বলে জানিয়েছেন কর্মকর্তারা।

ট্যাগ: বেতন
মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9