ঈদের আগে বেতন-বোনাস নিয়ে সুখবর দিলেন মাউশি ডিজি

২১ মে ২০২৫, ০৮:০৩ PM , আপডেট: ২৭ মে ২০২৫, ০৪:৫২ PM
মাউশি ডিজি

মাউশি ডিজি © ফাইল ছবি

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান বলেছেন, আসন্ন ঈদুল আজহার পূর্বেই শিক্ষক-কর্মচারীরা মে মাসের বেতন ও উৎসব ভাতা পাবেন। দ্রুত সময়ের মধ্যে তাদের বেতন-ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে।

মাউশি ডিজি জানান, ‘ইতোমধ্যে এপ্রিল মাসের জিও জারি হয়েছে। মে মাসের বেতন এবং ঈদ বোনাসের প্রস্তাব চলতি সপ্তাহে অথবা আগামী সপ্তাহের শুরুতে পাঠানো হবে। ঈদের ছুটি শুরুর আগেই শিক্ষক-কর্মচারীরা মে মাসের বেতন এবং উৎসব ভাতার অর্থ পাবেন। ঈদ বোনাসের অর্থ আগে পেতে পারেন তারা। এরপর মে মাসের বেতন পাবেন।

কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি করা হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘কর্মচারীদের উৎসব ভাতা বাড়বে না। তবে শিক্ষকরা ৫০ শতাংশ উৎসব ভাতা পাবেন। এটি নিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন-ভাতা পান। তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে ‘অ্যানালগ’ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো।

এর পরিপ্রেক্ষিতে গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন-ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের ২০৯ জন শিক্ষক-কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয়। পরবর্তী সময়ে গত ১ জানুয়ারি ১ লাখ ৮৯ হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন-ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন।

দ্বিতীয় ধাপে ৬৭ হাজার, তৃতীয় ধাপে ৮৪ হাজার এবং চতুর্থ ধাপে ৮ হাজার ২০০ এর অধিক শিক্ষক-কর্মচারী ফেব্রুয়ারি এবং মার্চ মাসের বেতন পেয়েছেন। তবে তারা এখনো এপ্রিল মাসের বেতন-ভাতা পাননি। ইতোমধ্যে এপ্রিলের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। চলতি সপ্তাহে তারা বেতন পেতে পারেন।

টানা দুই দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ফেনীতে, হাসপা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাবির শহীদ সালাম-বরকত হল সংসদের উদ্যোগে জিমনেসিয়াম চালু
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে জাবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাসার সামনেই দাঁড়িয়ে ছিলেন, উপর থেকে সিলিন্ডার পড়ে প্রাণ …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9