ঢাবিতে উচ্চস্বরে হর্ণ বাজাবেন না: রাব্বানী

১২ ডিসেম্বর ২০১৯, ০৮:০৩ PM
ডাকসু জিএস গোলাম রাব্বানী

ডাকসু জিএস গোলাম রাব্বানী © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় সাম্প্রতিক সময়ে তীব্র যানজট এবং উচ্চস্বরে হর্ণ বাজানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) জিএস গোলাম রাব্বানী। ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বিশ্ববিদ্যালয় এলাকায় উচ্চস্বরে হর্ণ না বাজানোর অনুরোধ করেছেন তিনি।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় ডাকসু এক জরুরি বিজ্ঞপ্তিতে তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে তীব্র যানজট এবং উচ্চস্বরে হর্ণের উপদ্রবে শব্দ দূষণের মাত্রা একটি প্রকট আকার ধারণ করেছে। ফলে বিশ্ববিদ্যালয় এলাকার শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিনষ্ট হচ্ছে।

এমতাবস্থায় ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বিশ্ববিদ্যালয় এলাকায় উচ্চস্বরে হর্ণ না বাজাতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য প্রক্টরিয়াল বডিসহ যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

হবিগঞ্জে পেট্রোল পাম্পে জ্বালানি নিতে লাগবে লাইসেন্স ও হেলম…
  • ১২ এপ্রিল ২০২৬
জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় তিন পক্ষের মধ্যে সমন্বয়ের পরামর্শ …
  • ১২ এপ্রিল ২০২৬
পদ্মা নদী থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
ট্রান্সফরমারে ঝুলছিল পিডিবির লাইনম্যানের মরদেহ
  • ১২ এপ্রিল ২০২৬
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৫
  • ১২ এপ্রিল ২০২৬
উত্তর ২৪ পরগনায় জয় বাংলা স্লোগান দেওয়ায় বৃদ্ধা ও যুবককে পিট…
  • ১২ এপ্রিল ২০২৬
close