সমাজের সর্বত্র আইন মানার সংস্কৃতি গড়ে তুলতে হবে

০৭ অক্টোবর ২০১৮, ০৬:১৭ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সমাজের সর্বত্র আইন মানার সংস্কৃতি গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেছেন। আজ রবিবার চারুকলা অনুষদের লেকচার হলে ব্যারিস্টার ওমর এইচ খান রচিত “লিগ্যাল স্টোরিজ অব লাইফ” শীর্ষক গ্রন্থের পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই গুরুত্বারোপ করেন।

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেনের সভাপতিত্বে সভায় আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো: রহমত উল্লাহ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া, প্রিন্ট মেকিং বিভাগের অধ্যাপক রোকেয়া সুলতানা ও গ্রন্থের লেখক ব্যারিস্টার ওমর এইচ খান বক্তৃতা করেন। ব্যারিস্টার মিতি সানজানা অনুষ্ঠান সঞ্চালন করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সমস্যাবলী ও আইনগত সমাধানের উপায় বইটিতে সন্নিবেশিত হয়েছে। আইনকে মানুষের জীবন ও সংস্কৃতির অংশ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, সমাজে আইন মানার সংস্কৃতি গড়ে তুলতে বইটি সহায়ক ভূমিকা পালন করবে। সভ্য ও বৈষম্যহীন সমাজ গঠনে আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টির উপর তিনি গুরুত্বারোপ করেন।

মস্তিষ্কের বিকাশজনিত সমস্যায় আক্রান্ত শিশুদের পরিচর্যার জন্…
  • ১৬ আগস্ট ২০২৬
মেরী স্টোপস ক্লিনিকে চাকরি, আবেদন ২২ আগস্ট পর্যন্ত
  • ১৬ আগস্ট ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে স্কিল অ্যান্ড এমপ্লয়েবিলিটি সামিট …
  • ১৬ আগস্ট ২০২৬
পাইকগাছায় বিষধর সাপের উপদ্রব, আতঙ্কে গ্রামবাসী
  • ১৬ আগস্ট ২০২৬
জাপানে উচ্চশিক্ষা ও গবেষণা নিয়ে সেমিনার করল ইস্ট ওয়েস্ট ইউন…
  • ১৬ আগস্ট ২০২৬
হামলা চালিয়েছে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’: আমি…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage