জবিতে ২য় আবৃত্তি উৎসব অনুষ্ঠিত

১৫ মে ২০১৮, ০৫:৪৫ PM

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের (জবিআস) ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দ্বিতীয় জবিআস আবৃত্তি উৎসব '১৮ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার উদ্বোধন ঘোষনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আব্দুল কুদ্দুস।

এসময় তিনি বলেন, সংস্কৃতি কখনও মানুষের মধ্যে বিচ্ছিন্নতা ঘটায় না বরং সংস্কৃতি মানুষের মধ্যে ঐক্যবোধের সৃষ্টি করে"। এতে জবিআসের ব্যবস্থাপনা পরিচালক লাবণ্য রাণীর সভাপতিত্বে ও আর.জে বাপ্পির সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, জবিআসের সভাপতি নাভিদুল হাসান।

বিভিন্ন পরিবেশনাতে অংশগ্রহন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী -জবি সংসদ, বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমি, সংবৃতা আবৃত্তিচর্চা কেন্দ্র, আবৃত্তি একাডেমী-স্বপ্নবাজিসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। সারা দিন ব্যাপী এই উৎসবে ছিল কবিতা আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশনা যা উৎসবমূখর পরিবেশ সৃষ্টি করে।

উল্লেখ্য, এতে জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি তারিক সুজাত, বৈকুন্ঠ আবৃত্তি একাডেমির সভাপতি শিমুল মোস্তফা এবং সংবৃতা আবৃত্তিচর্চা কেন্দ্রের সভাপতি একেএম শামসুদ্দোহাকে সম্মাননা স্বারক এবং ১৩তম আবর্তন কর্মশালার সনদ ও আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা'১৮ এর পুরষ্কার বিতরণ করা হয়।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬