নারী চিকিৎসকের গলা কাটা লাশ উদ্ধার: প্রেমিক গ্রেপ্তার

১১ আগস্ট ২০২২, ০৮:২৭ PM

ঢাকার পান্থপথের একটি আবাসিক হোটেল থেকে সদ্য এমবিবিএস পাস করা এক নারী চিকিৎসকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সাথে জড়িত মূলহোতা মো. রেজাউল করিমকে গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে চট্টগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন। 

বুধবার (১০ আগস্ট) রাতে খবর পেয়ে পান্থপথে ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট নামের একটি আবাসিক হোটেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জান্নাতুল মগবাজার কমিউনিটি মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাস করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গাইনি বিষয়ে একটি কোর্সে অধ্যয়নরত ছিলেন।

পুলিশ জানিয়েছে, বুধবার সকালে স্বামী-স্ত্রী পরিচয়ে রেজাউল করিম রেজা নামের এক ব্যক্তির সঙ্গে ওই আবাসিক হোটেলটিতে উঠেছিলেন জান্নাতুল। এর পর সুযোগ বুঝে স্বামী পরিচয়ধারী কথিত ওই বয়ফ্রেন্ড জান্নাতুলকে গলা কেটে হত্যা করে পালিয়ে যান বলে ধারণা করা হচ্ছে। তবে নিহতের পরিবার থেকে জানা গেছে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। পরে অভিযান চালিয়ে আজ বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে রেজাউলকে গ্রেফতার করে র‌্যাব। 

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট নামের একটি আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে উঠেছিলেন জান্নাতুল ও রেজাউল। এর পর রাতে খবর পেয়ে হোটেলটির চতুর্থ তলার ৩০৫ নম্বর কক্ষের বিছানার ওপর থেকে জান্নাতুলের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

ঢাবি ক্যাম্পাসের শাটলে ছাত্রীর কান থেকে স্বর্ণের দুল ছিনতাই
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাসে মারামারি কেন্দ্র করে ফের সংঘর্ষে জড়াল ইবির দুই বিভাগ, …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দিনাজপুরের মেয়ে ইমান্তা এখন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুরে ‘হানিট্র্যাপ’ ফাঁদে আটকে টাকা আদায়ের অভিযোগ, ৪ নার…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
যে ৯ শ্রেণির মানুষ পাবেন টিসিবি কার্ড, নতুন নির্দেশিকা জারি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬