নিখোঁজ ঢাবির সাবেক ছাত্র হিমেলের লাশ উদ্ধার

১৯ জুলাই ২০২২, ০১:৫৬ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হোসেন হিমেল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হোসেন হিমেল © ফাইল ছবি

কিশোরগঞ্জের হাওরে নিখোঁজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হোসেন হিমেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৯ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কের চার নম্বর বক্স কালভার্টের নিচে হিমেলের লাশ পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজার গিফারি ।

সোমবার (১৮ জুলাই) বিকেলে কিশোরগঞ্জের মিঠামইন হাওরে জাল দিয়ে মাছ মারার সময় পড়ে গিয়ে তলিয়ে যান। হিমেল ২০১২-১৩ সেশনের আরবি বিভাগের শিক্ষার্থী ছিলেন ও মুসলিম সলিমুল্লাহ হলের সাবেক ছাত্রলীগ নেতা। তার বাড়ি নোয়াখালীতে।

আরো পড়ুন: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ছাত্রলীগের সাবেক সভাপতি

গত ১৩ জুলাই তিনি বিয়ে করেন বলে সহপাঠীদের সূত্রে জানা যায়। তিনি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে সহকারী এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর পদে কর্মরত ছিলেন। তিনি  নিখোঁজের পর ফায়ার সার্ভিস কর্মীরা রাত সাড়ে ১১টা পর্যন্ত খুঁজেও তাকে পায়নি।

তার সহপাঠী নাইমুল ইসলাম জানিয়েছিলেন, সম্প্রতি কিশোরগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিসে যোগদান করেন হিমেল। সোমবার অফিস শেষে কলিগসহ মিঠামইন হাওরে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে তলিয়ে যান।

আমেরিকায় গিয়ে দেশে না ফেরায় ঢাবি অধ্যাপককে অব্যাহতি
  • ১৩ আগস্ট ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের ৫ পদে রদবদল
  • ১৩ আগস্ট ২০২৬
ব্যবহারিক পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে প্রাণ গেল এইচএসসি পরী…
  • ১৩ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নিয়ে ডা. খালিদুজ্জামানের পোস্টকে ‘তৃতীয় শ্রেণির …
  • ১৩ আগস্ট ২০২৬
ভাঙ্গুড়ায় ইয়াবাসহ ওয়ার্ড বিএনপি নেতার ছেলে আটক
  • ১৩ আগস্ট ২০২৬
উথলী-জাফরগঞ্জ সড়ক যেন মরণফাঁদ, প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা
  • ১৩ আগস্ট ২০২৬