ফাঁস নেয়ার আগে ডায়রিতে ‘নিঃসঙ্গতা’ লিখে বিদায় নিলেন শিক্ষক

২৯ জুন ২০২২, ০৬:১২ PM
শিক্ষককের আত্মহত্যা

শিক্ষককের আত্মহত্যা © প্রতীকী ছবি

ডায়রিতে সুইসাইড নোটে ‘নিঃসঙ্গতা’ লিখে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় চরলক্ষ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয় চ্যাটার্জি (৪৮) আত্মহত্যা করেছেন। তিনি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। বুধবার (২৯ জুন) দুপুর দেড়টায় চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর নূর মোহাম্মদের ভাড়াঘর থেকে ওই শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

তিনি পটিয়া উপজেলার ছনপাড়া ইউনিয়নের মটপাড়া এলাকার মৃত শাণি প্রিয় চ্যাটার্জির ছেলে বলে জানা গেছে। আত্মহত্যার আগে তিনি তার ডায়েরিতে আত্মহত্যার কারণ লিখে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, উপজেলার চরলক্ষ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয় চ্যাটার্জি দীর্ঘদিন ধরে ওই এলাকার ভাড়া বাসায় থাকতেন। ২০২১ সালে তার বাবা-মা মারা যান। এর আগে ২০১৫ সালে স্ত্রীর সঙ্গে ডিভোর্স হওয়ায় তিনি নিঃসঙ্গ জীবনযাপনও করতেন।

মৃত শিক্ষকের বাসার গৃহকর্মী বিবি বানু বলেন, ‘স্যার আজ স্কুলে যাননি। সকাল ৭টায় এসে নাশতা বানিয়ে বের হয়ে গিয়েছিলাম। পরে বেলা ১১টায় দুপুরের খাবার তৈরি করে দিতে আসলে দরজা বন্ধ পাই। অনেকক্ষণ দরজা ধাক্কা দেওয়ার পরেও দরজা না খুললে আমি প্রতিবেশীদের ডাক দিই।’

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, ‘স্থানীয়দের খবর পেয়ে দুপুরে খোয়াজনগর এলাকার একটি ভাড়া বাসা থেকে এক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক সুরতহাল সম্পন্ন হয়েছে।

তিনি আরো বলেন, ওই শিক্ষকের কক্ষে একটি ডায়েরিতে সুইসাইড নোটও পাওয়া গেছে। সেখানে বিভিন্ন দেনাসহ, মানসিক টানাপোড়ন ও নিঃসঙ্গতার কথা উল্লেখ রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়’ বলে তিনি জানান।

ফলাফল খারাপ হওয়ায় এসএসসির কেন্দ্র সচিবকে অবরুদ্ধ করল শিক্ষা…
  • ১০ আগস্ট ২০২৬
ওয়ালটন নিয়োগ দেবে ইন্টারনাল অডিটর, আবেদন ২১ আগস্ট পর্যন্ত
  • ১০ আগস্ট ২০২৬
ভোলায় এসএসসিতে পাসের হার ৫৩.৭১, জিপিএ-৫ ও পাসে এগিয়ে মেয়েরা
  • ১০ আগস্ট ২০২৬
ম্যানেজিং কমিটির হাতেই শিক্ষক নিয়োগের ক্ষমতা, এনটিআরসিএ শুধ…
  • ১০ আগস্ট ২০২৬
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড নিয়োগ দেবে বিভিন্ন গ্রেডে, প…
  • ১০ আগস্ট ২০২৬
হোটেল কক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ, পাশে পড়ে ছিলেন রক্তাক…
  • ১০ আগস্ট ২০২৬