স্ট্যাম্প দিয়ে ছাত্রের পিটুনির শিকার শিক্ষক উৎপল মারা গেছেন

২৭ জুন ২০২২, ১০:৩১ AM
শিক্ষক উৎপল কুমার সরকার

শিক্ষক উৎপল কুমার সরকার © ফাইল ছবি

ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে এক ছাত্র পেটানোর পর আহত শিক্ষক উৎপল কুমার সরকার (৩৭) মারা গেছেন। ঘটনার পর থেকে ওই শিক্ষক এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন।

সোমবার (২৭ জুন) সকালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের ইনচার্জ ইউসুফ আলী। ভোর সোয়া ৫টার দিকে মারা যান ওই শিক্ষক। উৎপল সরকার সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার এঙ্গেলদানি গ্রামের মৃত অজিত সরকারের ছেলে। 

এর আগে বিদ্যালয়ের অধ্যক্ষ সাইফুল হাসান বলেন, শনিবার স্কুলে মেয়েদের ক্রিকেট খেলা চলছিল। দুপুরে মাঠের একপাশে দাঁড়িয়ে থাকা উৎপলকে হঠাৎ ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে আঘাত করতে থাকে ওই ছাত্র। এতে শিক্ষকের মাথায় জখম হয়। দ্রুত তাঁকে হাসপাতালে পাঠানো হয়। 

আরো পড়ুন: নিজের কক্ষে ঝুলছিল মেডিকেলছাত্রীর নিথর দেহ

তিনি আরও বলেন, উৎপল শৃঙ্খলা ও পরিবেশ কমিটির আহ্বায়ক হিসেবে ছাত্রদের বিভিন্ন সময় চুল কাটতে বলাসহ আচরণগত সমস্যা নিয়ে কাউন্সেলিং করেন। অপরাধের বিচারও করতেন। হয়তো কোনো কারণে শিক্ষকের উপর ছাত্রের ক্ষোভ ছিল।

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ
  • ১২ নভেম্বর ২০২৬
জাতিসংঘের জলবায়ু সম্মেলনে অংশ নিতে তুরস্কে কিশোরগঞ্জের পার্থ
  • ১২ নভেম্বর ২০২৬
ভয়াল ১২ নভেম্বর: ৫৬ বছর পরও উপকূলে অমলিন ভয়াল ১২ নভেম্বরের …
  • ১২ নভেম্বর ২০২৬
প্রতি শিক্ষা বোর্ডের ১০০ শিক্ষার্থী পাবেন ল্যাপটপ
  • ১২ নভেম্বর ২০২৬
৪৯০ জনকে প্রি-সি রেটিং প্রশিক্ষণ কোর্সে ভর্তি নেবে নৌপরিবহন…
  • ১২ নভেম্বর ২০২৬
শেখ হাসিনার দেশে ফেরার ‘তৎপরতা’ কি বিএনপি সরকারকে চাপে ফেলে…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950