নিজের কক্ষে ঝুলছিল মেডিকেলছাত্রীর নিথর দেহ

২৭ জুন ২০২২, ০৮:৪০ AM
ধামরাইয়ে এক মেডিকেল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে

ধামরাইয়ে এক মেডিকেল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে © প্রতীকী ছবি

রাজধানীর অদূরে ধামরাইয়ে সুমাইয়া আক্তার অন্তিমা (২০) নামে এক মেডিকেল কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৬ জুন) দুপুরে ধামরাই পৌরসভার শরীফবাগ এলাকা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সুমাইয়া ধামরাই ইউনিয়নের শরিফবাগ এলাকার মহসিনের মেয়ে। মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন তিনি।

স্থানীয়রা জানায়, শরীফবাগ এলাকায় সকালে নিজ কক্ষে সুমাইয়ার মরদেহ ঝুলতে দেখতে পায় তারা। খবর দিলে দুপুরে ঘটনাস্থল থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

আরো পড়ুন: পদ্মা সেতুতে আহত ২ মোটরসাইকেল আরোহী তরুণের মৃত্যু

ধামরাই থানা পুলিশ উপ-পরিদর্শক (এস আই) বদিউজ্জামাল বলেন, সুমাইয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে।

প্রতিবন্ধীদের সেবা নিশ্চিতে সিআরপির সঙ্গে প্রাইম ব্যাংকের চ…
  • ০৬ অক্টোবর ২০২৬
গবেষণায় অসামান্য অবদান, ‘গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন নোবিপ…
  • ০৬ অক্টোবর ২০২৬
আজ ১১টায় গণবোমা হামলার হুমকি, ব্র্যাক ইউনিভার্সিটিতে পুলিশ …
  • ০৬ অক্টোবর ২০২৬
সালমান মুক্তাদিরের ভিডিও বক্তব্য শেয়ার করে যা লিখলেন কাজী জ…
  • ০৬ অক্টোবর ২০২৬
একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ, ভোগান্…
  • ০৬ অক্টোবর ২০২৬
আইইউবিতে ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাক্রেডিটেশন নিয়ে সিম্পোজ…
  • ০৬ অক্টোবর ২০২৬