ধর্ষিত স্কুলছাত্রীর আত্মহত্যা, চিরকুটে রেখে গেল অপমানের বর্ণনা

১১ মার্চ ২০২২, ০৯:১৫ PM
আত্মহত্যার পূর্বে লেখা চিঠি

আত্মহত্যার পূর্বে লেখা চিঠি © সংগৃহীত

জামালপুরে ধর্ষণের শিকার এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছেন। আত্মহত্যার আগে একটি চিরকুট লিখে নিজের সাথে হওয়া নির্মম ঘটনার বর্ণনা দিয়েছেন ওই ছাত্রী। বৃহস্পতিবার (১০ মার্চ) জেলার মেলান্দহের পৌর এলাকার শাহজাতপুরে এই ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম আশা মনি। সে শাহজাতপুর গ্রামের আবু মিয়ার মেয়ে। আশা স্থানীয় মালঞ্চ এম এ গফুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে স্কুলে যাওয়ার পথে এলাকার বখাটে হিসেবে পরিচিত তামিম আহমেদ স্বপন নামে (৩০) এক যুবক আশাকে রাস্তা থেকে তুলে নিয়ে যায়। পরে পাশের গ্রামের এক বাড়িতে আটকে রেখে ধর্ষণ করে। ধর্ষণের মুহূর্ত মোবাইলে ধারণ করে তা স্যোসাল মিডিয়ায় ভাইরাল করা হবে বলে হুমকি দেয়া হয়। পরে অপমান সহ্য করতে না পেরে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে আশা।

আরও পড়ুন: শিক্ষক নিয়োগে দুর্নীতি হলে কাউকে ছাড় দেয়া হবে না: শিক্ষামন্ত্রী

এ প্রসঙ্গে জানতে চাইলে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈদুল ইসলাম জানান, ধর্ষণের ঘটনায় নিহতের বাবা তামিম আহমেদ খান স্বপনকে আসামি করে একটি মামলা করেছেন। আমরা আসামিকে গ্রেপ্তারে চেষ্টা করছি।

এদিকে আত্মহত্যার পূর্বে আশা একটি চিরকুট লিখেছেন। চিরকুটে ধর্ষকের নাম উল্লেখ করে সে লিখে গেছে, ‘‘মা আমার সাথে ওয়াহাব চেয়ারম্যানের ভাতিজা আজকের দিন এক রুমে কাটাইছে। পারলে ক্ষমা করো। যদি কোনো বিচার করো ছেলেটার নাম তামিম আহমেদ স্বপন খান৷ মা-বাবা তোমরা ভালো থেকো। আমাকে ভুলে যেও। আমি বেঁচে থাকলে তোমাদের সম্মান শেষ হয়ে যেত। বাবা-মা আবার বলছি ভালো থেকো।’’

ব্র্যাক ইউনিভার্সিটি শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন ফ্যাকাল্টি ও…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তির জন্য বিএমডিসিকে শক্তি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
সাব্বির রহমানের জাতীয় দলে ফেরা নিয়ে যা বলছেন লিটন
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
তিন কারণে আটকা ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
৭৯ বছরের রিকশাচালক, ফারুকের সহায়তার প্রস্তাবে বৃদ্ধ বললেন,…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচা…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬