বিয়ের আগেই শারীরিক সম্পর্কের অভিযোগ ঢাবি ছাত্রীর

১১ মার্চ ২০২২, ১১:১৬ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

বিয়ের আগেই শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করার অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। বৃহস্পতিবার রাতে শাহবাগ থানায় ছাত্রীটি বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত মিনহাজুল বিন মাহমুদ (২৭) বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদূদ হাওলাদার। তিনি বলেন, অভিযুক্তকে আমরা হেফাজতে নিয়েছি। ঘটনা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

অভিযুক্ত মিনহাজ উত্তরা ইউনিভার্সিটি থেকে পাস করেছেন। বর্তমানে তিনি মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্রে পুরকৌশল হিসেবে অস্থায়ী ভিত্তিতে কর্মরত আছেন। অভিযোগকারী ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ সেশনের শিক্ষার্থী।

অভিযোগপত্রে ওই ছাত্রী বলেন, পারিবারিকভাবে বিয়ের কথা চলায় মিনহাজের সঙ্গে ওই শিক্ষার্থীর ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। এই সুযোগে গোপনে অন্তরঙ্গ মুহূর্তের ছবি তুলে রাখে মিনহাজ। এরপর এসব ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল করে বিয়ের আগেই তার সঙ্গে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হওয়ায় ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হয়।

আরও পড়ুন- ফেসবুকে পরিচয়-প্রেম, বিয়ের ৬ মাস না যেতেই লাশ হলেন ঢাবি ছাত্রী

ওই ছাত্রী আরও অভিযোগ করেন, সম্পর্ক থাকা অবস্থায় মিনহাজ গোপনে অন্তরঙ্গ মুহূর্তের স্ক্রিনশট নেন। যেগুলো দিয়ে তিনি ব্ল্যাকমেইল করতে থাকেন ও জোরপূর্বক তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করেন। তার কথা না শুনলে সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেটে এসব ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দিতেন। এক পর্যায়ে আমি এগুলো সহ্য করতে না পেরে তথ্যপ্রমাণসহ লিখিত অভিযোগ দিয়েছি। ভুক্তভোগী ছাত্রী প্রথমে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা মঞ্চের সঙ্গে যোগাযোগ করেন। পরে তাদের পরামর্শে শাহবাগ থানায় মামলা করেন তিনি।

কারিগরি শিক্ষার্থীদের ৭১ শতাংশই পড়ছেন বেসরকারি প্রতিষ্ঠানে
  • ১৫ অক্টোবর ২০২৬
কর অঞ্চল-১ চট্টগ্রামে ২৬ জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৫ অক্টোবর ২০২৬
টুর্নামেন্টের সীমানায় বল যাওয়াকে কেন্দ্র করে নজরুল বিশ্ববিদ…
  • ১৫ অক্টোবর ২০২৬
জেলের সন্তানের পুলিশ হওয়া হলো না, বিসিএস গেজেটে নেই ঢাবির চ…
  • ১৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাবি ছাত্রদলের কর্মসূচি বয়কট
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসে আলোচিত আবেদের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড
  • ১৫ অক্টোবর ২০২৬