ছাত্রী ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

১০ ফেব্রুয়ারি ২০২২, ০৮:১৬ PM
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট © ফাইল ফটো

নড়াইলে ছাত্রী ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ের পৃথক দুটি ধারায় তাকে আরও আট বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও দেড় বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সানা মো. মাহরুফ হোসাইন এ আদেশ দেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইমদাদুল ইসলাম এমদাদ মামলার বরাত দিয়ে জানান, ২০২০ সালের ১৪ অক্টোবরসহ বিভিন্ন সময় প্রাইভেট পড়ানোর সময় স্কুলছাত্রীকে ধর্ষণ করে সে দৃশ্য কৌশলে ধারণ করেন আশরাফুজ্জমান রানা। সে সময় নির্যাতিতা ভয় ও লজ্জায় সবকিছু গোপন করে। পরে মেয়েটির বিয়ে ঠিক হলে রানা বরপক্ষকে তার কাছে থাকা আপত্তিকর ছবি ও ভিডিও দেখান। বিষয়টি জানাজানি হলে নির্যাতিতার বাবা বাদী হয়ে ধর্ষণ ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। 

এ মামলায় গ্রেফতার রানা আদালতে নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দী দেন। পরে মামলার তদন্ত শেষে পুলিশ ওই বছরের ৩০ আগস্ট আসামির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। মামলায় ১০ জনের সাক্ষগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

এছাড়া পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের দুটি ধারার একটিতে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডসহ এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ড অপর একটি ধারায় তিনবছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ড দেওয়া হয়।

মানিকগঞ্জ মেডিকেলের নতুন পরিচালক ডা. হুমায়ুন কবির
  • ১০ নভেম্বর ২০২৬
জাবির ভর্তি পরীক্ষার পূর্বনির্ধারিত সময়সূচি বহাল, নতুন সিদ্…
  • ১০ নভেম্বর ২০২৬
ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, থা…
  • ১০ নভেম্বর ২০২৬
যশোরের খেজুরগুড় ঘিরে ১২০ কোটি টাকার স্বপ্ন, গাছিদের ব্যস্ততা
  • ১০ নভেম্বর ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটির অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষা…
  • ১০ নভেম্বর ২০২৬
শেরপুর কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযো…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950