বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২৯ ডিসেম্বর ২০২১, ১১:২২ PM
মহুয়া খাতুন

মহুয়া খাতুন © সংগৃহীত

খুলনা মহানগরীর খালিশপুরে মহুয়া খাতুন নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি খুলনা নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টারের ছাত্রী বলে জানা গেছে।

আরও পড়ুন: এক বছরে ৩৬ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা

মহুয়া বাগেরহাট সদর থানা এলাকার শাহাদাত হোসেনের মেয়ে। খুলনার খালিশপুরে নানাবাড়িতে থেকে পড়াশোনা করতেন তিনি।

আজ বুধবার (২৯ ডিসেম্বর) রাতে খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।

খালিশপুর থানা পুলিশের এসআই মো. শওকত আলী জানান, গতকাল মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুর ও রাতে কোনো খাবার গ্রহণ করেননি মহুয়া। রাতে ঘরে দরজা দিয়ে ঘুমিয়ে পড়েন। আজ সকাল গড়িয়ে দুপুর পর্যন্ত ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেয় পরিবার। বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে সুরতহাল রির্পোট তৈরি করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

তিনি আরও জানান, মহুয়ার মা মারা যাওয়ার কিছুদিন পর বাবা দ্বিতীয় বিয়ে করেন। এরপর খালিশপুর আলম নগর এলাকার নানাবাড়ি থেকেই লেখাপড়া চালিয়ে যাচ্ছিলেন। বাবার সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ায় এ ঘটনা ঘটতে পারে। তাছাড়া নিহতের শরীরে কোনো আঘাতে চিহ্ন পাওয়া যায়নি।

খুলনা বিভাগে ১০ মাসে ২৮৮ খুন, শীর্ষে যশোর
  • ১৬ নভেম্বর ২০২৬
আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
  • ১৬ নভেম্বর ২০২৬
বাহারি পিঠা আর গ্রামীণ ঐতিহ্যে রাবিতে নবান্ন উৎসব
  • ১৬ নভেম্বর ২০২৬
১৪ ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফ…
  • ১৬ নভেম্বর ২০২৬
নিটারের ১৮ নবীন শিক্ষার্থীকে মারধরের অভিযোগ সিনিয়রদের বিরুদ…
  • ১৬ নভেম্বর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষা : যশোর বোর্ডের ৮০ কেন্দ্রে পরীক্ষার্থ…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950