যৌন হয়রানি

সেই ছাত্রী হলি ফ্যামিলির শিক্ষকের বিরুদ্ধে মামলা করবেন

২৭ ডিসেম্বর ২০২১, ১১:৪৫ PM
হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ

হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ © ফাইল ফটো

রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের সেই শিক্ষকের বিরুদ্ধে মামলা করবেন যৌন হয়রানির শিকার একই মেডিকেল ছাত্রী। এরইমধ্যে সহপাঠীরা তার পাশে দাঁড়িয়েছেন। 

যৌন হয়রানির শিকার ওই ছাত্রী জানান, সোমবার সন্ধ্যায় কয়েকজন সহপাঠীসহ তিনি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. সালাউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মামলা করতে যান উত্তরা পশ্চিম থানায়। 

কিন্তু ঘটনাস্থল ওই থানার আওতার বাইরে-এমন কারণ দেখিয়ে মামলা না নিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে তাকে। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ যেহেতু রমনা থানার আওতায় তাই সেখানে মামলা করার পরামর্শ দেওয়া হয় পশ্চিম থানা থেকে। 

মামলা না নেওয়ার বিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি শাহ মো. আকতারুজ্জামান ইলিয়াস বলেন, ঘটনাস্থল রমনা থানার আওতায়। তাই মামলা যদি করতে হয় রমনা থানায় করতে হবে। 

হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থীর অভিযোগ, ডা. সালাউদ্দিন চৌধুরী বিভিন্নভাবে তাকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছেন। তাকে ম্যাসেঞ্জারে বিভিন্ন সময় ‘অশ্লীল’ কথা লিখে পাঠিয়েছেন ওই শিক্ষক। এছাড়া ‘অনৈতিক প্রস্তাবে’ রাজি না হওয়ায় কলেজে ডেকে নিয়ে তাকে ‘হুমকি’ দেওয়া হয়েছে। 

গত ২২ ডিসেম্বর তিনি ডা. সালাউদ্দিনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।

সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন বুধবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বোর্ডের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ দেবে ৬ থেকে ১১তম গ্রেডে, আব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে বুটেক্স কর্মচারীর মৃত্যু, উপাচার্যের শোক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9