৯৯৯-এ কল, শৌচাগারে কলেজছাত্রীর ভিডিও ধারণকারী বখাটে আটক

২০ ডিসেম্বর ২০২১, ০৬:০৭ PM
পটুয়াখালী থেকে ঢাকাগামী সুন্দরবন-১৪ নামে একটি লঞ্চে এ ঘটনা ঘটে

পটুয়াখালী থেকে ঢাকাগামী সুন্দরবন-১৪ নামে একটি লঞ্চে এ ঘটনা ঘটে © ফাইল ছবি

পটুয়াখালী থেকে ঢাকাগামী সুন্দরবন-১৪ নামে একটি লঞ্চের মহিলা শৌচাগারে মোবাইল ফোন দিয়ে ভিডিও ধারণ করার অভিযোগে মেহেদী হাসান রিয়াদ নামে এক বখাটেকে আটক করেছে পুলিশ। আজ সোমবার (২০ ডিসেম্বর) জাতীয় জরুরি সেবা নম্বর-৯৯৯ এর পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভোর সোয়া ৫টায় একজন নারী পটুয়াখালী থেকে ঢাকাগামী সুন্দরবন-১৪ লঞ্চ থেকে ৯৯৯ নম্বরে ফোন করেন। ওই নারী জানান, তিনি রাজধানীর একটি কলেজের শিক্ষার্থী। প্রাকৃতিক প্রয়োজনে লঞ্চের শৌচাগারে গেলে শৌচাগারের ভেন্টিলেটর দিয়ে এক লোক মোবাইল ফোনে ভিডিও ধারণ করেছে। তিনি টের পেয়ে তাড়াতাড়ি বের হয়ে আসেন।

‘এরপর ভুক্তভোগী কলার এবং তার ছোট ভাই মিলে লোকটিকে আটক করেন এবং অন্যান্য যাত্রীদের সহায়তায় লঞ্চের নিরাপত্তার দায়িত্বে থাকা লোকজনের কাছের হস্তান্তর করেন। কলার জানান ঘণ্টাখানেকের মধ্যে লঞ্চটি সদরঘাট পৌঁছে যাবে, তিনি ৯৯৯-এর কাছে আইনি সহায়তা কামনা করেন।’

তিনি আরও বলেন, ৯৯৯ তাৎক্ষণিকভাবে বিষয়টি সদরঘাটের নৌ পুলিশ ফাঁড়িতে জানিয়ে  দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়। সংবাদ পেয়ে সদরঘাট নৌপুলিশ ফাঁড়ির একটি দল ঘাটে লঞ্চটি ভিড়লে অভিযুক্ত রিয়াদকে আটক করে। আটকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও তিনি জানান।

তসলিমা নাসরিনের দেশে ফেরা নিয়ে যা বলল সরকার 
  • ০৪ আগস্ট ২০২৬
শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন, স…
  • ০৪ আগস্ট ২০২৬
বাংলাদেশ সফরে আসছে মালয়েশিয়া, কবে কখন কোথায় ম্যাচ
  • ০৪ আগস্ট ২০২৬
সব পক্ষকেই ধৈর্য ধারণ করতে বললেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপ…
  • ০৪ আগস্ট ২০২৬
প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ৮ আগস্ট…
  • ০৪ আগস্ট ২০২৬
এবার পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা ও ন্যাশন্যাল মেডিকেলে সংঘর্…
  • ০৪ আগস্ট ২০২৬