ঢামেকের সেই ওয়ার্ড বয় এবার চট্টগ্রামে স্নায়ুরোগ বিশেষজ্ঞ, ভিজিট ৫০০ টাকা

০৬ জুলাই ২০২১, ০৮:৫৫ PM
মুহাম্মদ খোরশেদ আলম

মুহাম্মদ খোরশেদ আলম © সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ার্ড বয়ের চাকরি ছেড়ে চট্টগ্রামে গিয়ে রীতিমতো চেম্বার বসিয়ে ‘চিকিৎসক’ হিসেবে কাজ শুরু করেছিলেন মুহাম্মদ খোরশেদ আলম। এর আগে ২০১৭ সালে মাগুরা সদরে এবং ২০১৩ সালে কুমিল্লায় ভ্রাম্যমাণ আদালতের হাতে ধরা পড়ে এক বছর ও ছয় মাস করে সাজা পেয়েছিলেন খোরশেদ। চট্টগ্রামে গিয়ে আবার প্রতারণা শুরু করেছেন।

মুহাম্মদ খোরশেদ আলম (৪২) চট্টগ্রামের আকবর শাহ থানার কর্নেল জোন্স রোডের একটি ফার্মেসিতে ‘নিউরোমেডিসিন, স্নায়ুরোগ ও ডায়াবেটিস’ বিশেষজ্ঞ হিসেবে ৫০০ টাকা ভিজিট নিয়ে নিয়মিত রোগী দেখে আসছিলেন।

আজ মঙ্গলবার দুপুরে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। ধরা পড়ার পর তিনি জানিয়েছেন, তার সব ডিগ্রি ভুয়া। তিনি মাধ্যমিক পাসও করতে পারেননি।

আরও পড়ুন: চরম অনিশ্চয়তায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন জানান, খোরশেদ তার নামের সাথে এমবিবিএস (ডিএমসি), এফসিপিএস (মেডিসিন), এমডি (নিউরোলজি) ডিগ্রি ও ‘নিউরোমেডিসিন, স্মায়ুরোগ ও ডায়াবেটিস’ বিশেষজ্ঞ যুক্ত করে রোগী দেখতেন। তার চেম্বার থেকে সিলমোহর, ভিজিটিং কার্ড,  প্রেসক্রিপশন, চিকিৎসা সরঞ্জাম জব্দ করা হয়েছে।

আলভারেজের দলবদলের স্বপ্নে ভাটা, ফিরলেন আতলেতিকোর অনুশীলনে
  • ০৪ আগস্ট ২০২৬
ফাইনালের পর ফের ‘সহিংস আচরণ’, বিতর্কে আর্জেন্টাইন তারকা ফুট…
  • ০৪ আগস্ট ২০২৬
‘পরশু নয়, কালকেই লং মার্চ টু ঢাকা’— সাত শব্দেই বদলে গিয়েছিল…
  • ০৪ আগস্ট ২০২৬
ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি—চুক্তি কর অথবা পুরোপুরি আত্মসমর্…
  • ০৪ আগস্ট ২০২৬
‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা, সরকার পতনের কাউন্টডাউন শুরু
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আভাস 
  • ০৪ আগস্ট ২০২৬