‘ফ্রি ফায়ার’ খেলতে না দেয়ার চিরকুট লিখে স্কুলছাত্রীর আত্মহত্যা

২৫ মে ২০২১, ০৩:১৭ PM
ইন্টারনেটের মাধ্যমে এই গেম খেলতে হয়

ইন্টারনেটের মাধ্যমে এই গেম খেলতে হয় © লোগো

স্মার্টফোনে ‘ফ্রি ফায়ার গেম’ খেলাতে না দেওয়ায় চিরকুট লিখে এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (২৪ মে) রাতে বগুড়ার শাজাহানপুরে এ ঘটনা ঘটে।

নিহত উম্মে হাবিবা বর্ষা (১২) বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। তিনি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার রামকৃঞ্চপুর গ্রামের সার্জেন্ট রওশন হাবিবের মেয়ে। 

বর্ষা চিরকুটে লেখেন, ‘বাবা-মা আমাকে ফ্রি ফায়ার গেম খেলতে দিত না। বকাঝকা করতো। তাই আমি চলে গেলাম। আমাকে আর বকাঝকা করতে হবে না’।

তার বাবা ঢাকা ক্যান্টনমেন্টে চাকরির সুবাদে ঢাকাতেই থাকেন। শাজাহানপুর উপজেলার বি-ব্লক রহিমাবাদ গ্রামে ভাড়া বাসায় মা তার দুই মেয়েকে নিয়ে বসবাস করেন।

আজ মঙ্গলবার (২৫ মে) বেলা ১২টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফয়সাল মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহতের স্বজনরা জানান, সোমবার রাতে ‘ফ্রি ফায়ার গেম’ খেলার জন্য বর্ষা তার মায়ের কাছে ফোন চায়। কিন্তু মা মোবাইল না দেয়ায় নিজের শোয়ার ঘরে গিয়ে শুয়ে পড়ে। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে তার অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় আশপাশের লোকজন এসে প্রথমে জানালা ভেঙে বর্ষাকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে থাকতে দেখেন। পরে জানালা দিয়ে দরজার ছিটকি খুলে মরদেহ নামানো হয়।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মেয়েটি আত্মহত্যার আগে চিরকুট লিখে গেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের হাতে হস্তান্তর করা হয়েছে।

সংবিধান সংস্কার ইস্যুতে মাঠে নামছে এনসিপি
  • ২৮ মার্চ ২০২৬
যৌন সুবিধার বিনিময়ে নারী নেত্রীদের এমপি-মন্ত্রী বানানোর অভি…
  • ২৮ মার্চ ২০২৬
ডাকসুর প্রস্তাবে নড়েচড়ে বসেছে বিসিবি, আসছে আন্তঃবিশ্ববিদ্যা…
  • ২৮ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূমি ব্যবহারের অনুমতি দেবেন না: পেজে…
  • ২৮ মার্চ ২০২৬
ফিলিং স্টেশন ও ডিলার ছাড়া তেল বিক্রিতে নিষেধাজ্ঞা জারি
  • ২৮ মার্চ ২০২৬
মেধা ও যোগ্যতার মূল্য দিলেই বিশ্ববিদ্যালয় বাঁচবে, দেশ বাঁচ…
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence