১২ রাশিয়ান তরুণীর জন্যই ধরা পাপিয়া!

২৭ ফেব্রুয়ারি ২০২০, ০৪:১৭ PM

© ফাইল ফটো

র‌্যাবের হাতে আটক শামীমা নূর পাপিয়া অভিজাত ব্যক্তিদের চাহিদা মেটাতে রাশিয়ান মডেল-তরুণীদের নিয়ে আসতেন। মাসখানেক আগে ১২ রাশিয়ান মডেল তরুণীর দেশে প্রবেশের খোঁজ-খবর করতে গিয়েই পাপিয়ার জগতের সন্ধান মেলে। গোয়েন্দা সূত্রের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে দেশের একটি জাতীয় দৈনিক।

ওই প্রতিবেদনে জানানো হয়,এক মাস আগে রাশিয়া থেকে ১২ তরুণী ঢাকায় আসেন। তবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে ইমিগ্রেশনে আটকা পড়েন তারা। শেষ পর্যন্ত পাপিয়া উচ্চ পর্যায়ের ব্যক্তিদের সুপারিশে তাদের ছাড়িয়ে আনেন।

ওই প্রতিবেদনে আরও জানানো হয়, কেন, কোন কারণে, কোন অনুষ্ঠানে অংশ নিতে তারা ঢাকায় এসেছেন এমন কোনো তথ্য ওই মডেলদের কাছে না থাকায় বিষয়টি গোয়েন্দাদের মাধ্যমে খবর পৌঁছায় সরকারের শীর্ষ পর্যায়ে। এরপরই তাদের সম্পর্কে খোঁজ-খবর শুরু হয়। ওই সূত্র ধরেই বেরিয়ে আসে পাপিয়ার পাপের জগতের সন্ধান।

প্রসঙ্গত, গেল ২২ ফেব্রুয়ারি র‌্যাব-২ এর একটি দল পাপিয়া পিউকে আটক করে। ওইদিন বেলা সাড়ে ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে নয়াদিল্লিতে যাওয়ার সময় বহির্গমন গেট থেকে তাকে আটক করা হয়। এরপর রিমান্ডে নেয়া হয় তাকে।

উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের সিমন্স বিশ্ববিদ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
দুপুর হলেই অফিসে ঝিমুনি? চাঙ্গা থাকতে মানুন ৩ টোটকা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের ভবন থেকে পড়ে আহত অমিত আর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
তিতুমীর কলেজে ছাত্র মৈত্রীর দেয়াল লিখনে ছাত্রদলের বাধা, সদস…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ওবায়দুল কাদের, সাদ্দাম-ইনানসহ ৭ জনের রায় কাল
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
টাকা ছিনিয়ে নিতেই ব্যবসায়ী আজিজকে হত্যা, গ্রেপ্তার ৩
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9