ময়মনসিংহে সম্পত্তি নিয়ে বিরোধে মাকে পিটিয়ে হত্যা

১৭ নভেম্বর ২০২৬, ১২:০৯ PM
ঈশ্বরগঞ্জ থানা

ঈশ্বরগঞ্জ থানা © সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে ছেলে ও ছেলের বউ পিটিয়ে হত্যা করেছেন মা মিনারা আক্তারকে (৬৫)। স্বজনদের দাবি, মারধরে আহত হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। নিহত মিনারা আক্তার ঈশ্বরগঞ্জ পৌরসভার কাকনহাটি উত্তর এলাকার বাসিন্দা মৃত শিহাব উদ্দিন ফকিরের স্ত্রী।

অভিযুক্তরা হলেন মিনারা আক্তারের ছেলে কামরুল হাসান ও পুত্রবধূ নিলুফার ইয়াসমিন।

পুলিশ জানায়, সম্পত্তি নিয়ে কামরুল হাসান ও তার স্ত্রী নিলুফার ইয়াসমিনের সঙ্গে পরিবারের সদস্যদের বিরোধ চলছিল। এ নিয়ে কামরুলের বড় বোন শাহানা বেগম ও মা মিনারা আক্তারের সঙ্গে তাদের ঝগড়া হয়। এর জেরে সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে কামরুল ও তার স্ত্রী মা মিনারাকে মারধর করে আহত করেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার রাত ১২টা ২০ মিনিটে মিনারা আক্তারকে প্রথমবার ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা মঙ্গলবার ভোর ৫টা ২০ মিনিটে তাকে আবারও হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, জমিজমা নিয়ে বিরোধের জেরে ছেলে ও পুত্রবধূর মারধরে ময়ের মৃত্যুর ঘটনায় বিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ঘটনার পর থেকে ছেলে ও পুত্রবধূ পলাতক।

ময়মনসিংহে সম্পত্তি নিয়ে বিরোধে মাকে পিটিয়ে হত্যা
  • ১৭ নভেম্বর ২০২৬
জামায়াত-এনসিপি যেভাবে সরকারকে দোষারোপ করেছে, লন্ডনে নাহিদের…
  • ১৭ নভেম্বর ২০২৬
আজ জাতীয় গ্রিডে পরীক্ষামুলকভাবে যুক্ত হতে পারে রূপপুরের বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
১০-২০তম গ্রেডে টিসিবিতে জনবল নিয়োগ, আবেদন শুরু আজ
  • ১৭ নভেম্বর ২০২৬
৩ জেলায় ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ১৭ নভেম্বর ২০২৬
৫০তম মৃত্যুবার্ষিকীতেও এখনো যেভাবে প্রাসঙ্গিক মাওলানা ভাসানী
  • ১৭ নভেম্বর ২০২৬