ইয়াবাসহ সাবেক জাসাস নেতা গ্রেপ্তার

০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫২ AM , আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০৮:০২ AM
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সাবেক কার্যনির্বাহী সদস্য মো. লুৎফর রহমান

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সাবেক কার্যনির্বাহী সদস্য মো. লুৎফর রহমান © সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. লুৎফর রহমান (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৫ নভেম্বর) উপজেলার খড়িবাড়ি বাজারের মাদ্রাসা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, খড়িবাড়ি বাজারে ফুলবাড়ী-নাগেশ্বরী পাকা সড়কের পশ্চিম পাশে অবস্থিত লুৎফর রহমানের একটি কনফেকশনারি দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকানের ভেতর থেকে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও তাঁকে গ্রেপ্তার করা হয়।

রাজনৈতিক পরিচয়ে লুৎফর রহমান ফুলবাড়ী জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) এর সাবেক কার্যনির্বাহী সদস্য ছিলেন। মাদকবিরোধী অভিযানে তাঁর গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

গ্রেপ্তার লুৎফর রহমান উপজেলার বড়ভিটা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আনোয়ার বাড়ি এলাকার বাসিন্দা। তিনি মো. আনোয়ার আলী ওরফে ইমান আলীর ছেলে। অভিযান শেষে তাঁকে ফুলবাড়ী থানায় নেওয়া হয়।

এ বিষেয়ে ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, ‘মাদকসহ একজনকে আটকের বিষয়টি আমি শুনেছি। আমি এই মুহূর্তে স্টেশনে নেই।’

যুক্তরাষ্ট্রে জাতীয় বিশ্ববিদ্যালয় ও পিস ইউনিভার্সিটির মধ্…
  • ০৬ নভেম্বর ২০২৬
যবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীকে টার্গেট করে প্রতারণার চেষ্টা,…
  • ০৬ নভেম্বর ২০২৬
খরচ ছাড়াই মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ
  • ০৬ নভেম্বর ২০২৬
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কনসার্টে রাজধানীতে মঞ্চ মাতাবেন…
  • ০৬ নভেম্বর ২০২৬
অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় একই প্রশ্ন দুবার, উত্তরপত্র …
  • ০৬ নভেম্বর ২০২৬
প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেপ্তা…
  • ০৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950