শার্শায় ১৮ স্বর্ণের বারসহ আটক ১

২১ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ PM
পুলিশের প্রেস ব্রিফিং

পুলিশের প্রেস ব্রিফিং © সংগৃহীত

যশোরের শার্শায় মোটরসাইকেল থেকে ১৮টি স্বর্ণের বার উদ্ধারের ঘটনায় আলাউদ্দিন (৫২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন ২ কেজি ৯০ গ্রাম। পুলিশের হিসাবে এর আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৯ লাখ টাকা।

বুধবার দুপুর ২টার দিকে দেওয়া এক প্রেস ব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার সকাল ১০টার দিকে শার্শা উপজেলার নাভারন-সাতক্ষীরা মহাসড়কের দক্ষিণ বুরুজ বাগান এলাকার প্রাইম ব্রিকসের সামনে পুলিশের বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের হাড়িখালী যদুনাথপুরের মৃত গোলাম রসুলের ছেলে আলাউদ্দিনকে একটি মোটরসাইকেলসহ আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন ও শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হকের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ অভিযানিক দল ওই এলাকায় অবস্থান করছিল। এ সময় নাভারন-সাতক্ষীরা মহাসড়ক দিয়ে একটি মোটরসাইকেল যাওয়ার সময় সেটির গতিবিধি পুলিশের কাছে সন্দেহজনক মনে হয়। পরে পুলিশ মোটরসাইকেলটি থামিয়ে চালক আলাউদ্দিনকে আটক করে। এরপর তাকে শার্শা থানায় নিয়ে দেহ তল্লাশি করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে ১৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। একই সঙ্গে স্বর্ণ বহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করে পুলিশ।

সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন জানান, উদ্ধার হওয়া ১৮টি স্বর্ণের বারের মোট ওজন ২ কেজি ৯০ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৯ লাখ টাকা।  এ ঘটনায় চোরাচালান আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে। আটক আলাউদ্দিনকে আদালতে পাঠানো হয়েছে।

ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবিতে ককটেল বিস্ফোরণ, এক কর্মচারী বরখাস্ত
  • ১০ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে শাবিপ্রবি ছাত্…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950