সায়মা ওয়াজেদের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৫ PM
সায়মা ওয়াজেদ

সায়মা ওয়াজেদ © সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (১৮ অক্টোবর) এক ব্রিফিংয়ে দুদক সচিব সাইদুর রহমান খান এ তথ্য নিশ্চিত করেন।

দুদকের তদন্ত অনুযায়ী, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় জমা দেওয়া সিভিতে সায়মা মিথ্যা তথ্য দিয়েছেন। সেখানে তিনি দাবি করেন, আগে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক বিএসএমএমইউ) অবৈতনিক বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন।

তদন্তে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওই পদ পেতে তিনি এসব তথ্য ব্যবহার করেন এবং তার এ কর্মকাণ্ডে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

দণ্ডবিধির ৪২০, ৪৬৮ ও ৪৭১ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় ২০২৫ সালের ২০ মার্চ দুদকের ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করা হয়।

দুদকের প্রধান কার্যালয়ের মানি লন্ডারিং-১ শাখার উপপরিচালক তাহাসিনা মুনাবিল হক মামলাটি তদন্ত করেন।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে আবেদন করার সময় জাতীয় অটিজম ও নিউরোডেভেলপমেন্টাল ডিজঅর্ডারবিষয়ক উপদেষ্টা কমিটি এবং সূচনা ফাউন্ডেশনের চেয়ারপারসন ছিলেন সায়মা।

কমিশনের অভিযোগ, যথাযথ যাচাই-বাছাই ছাড়াই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জেনেভায় জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী মিশনের মাধ্যমে সিভিটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার জেনেভা সদর দপ্তরে পাঠানোর জন্য তিনি চাপ প্রয়োগ করেন।

তদন্ত প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, ওই তথ্য ব্যবহার করেই পরবর্তী সময়ে তিনি পদটি লাভ করেন।

দুদক জানায়, অভিযোগে উল্লিখিত কর্মকাণ্ড দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৮ ও ৪৭১ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে সায়মা ওয়াজেদের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করা হয়েছে।  

বিদেশ যাওয়ার জন্য আইইএলটিএস প্রস্তুতি নিচ্ছিলেন মালিহা, রিস…
  • ১৮ অক্টোবর ২০২৬
এসএসসি পাসেই চাকরি ওয়ালটনে, আবেদন ১৩ নভেম্বর পর্যন্ত
  • ১৮ অক্টোবর ২০২৬
যশোরে ১৭৭ রেলক্রসিংয়ের ৯৯টিই অবৈধ, গেটম্যান নেই ৩৪টিতে
  • ১৮ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জে সেতুর মুখ বন্ধ করে সরকারি জমি দখলের অভিযোগ
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর আকস্মিক কলেজ পরিদর্শন ঘিরে প্রস্তুতি নেওয়ার…
  • ১৮ অক্টোবর ২০২৬
দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৯ বিলিয়ন ডলার
  • ১৮ অক্টোবর ২০২৬