ইউপি মেম্বারের বাড়িতে মিলল ২৭ বস্তা সার, জরিমানা

১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ AM
ইউপি সদস্যের বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ইউপি সদস্যের বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান © সংগৃহীত

দিনাজপুরের বোচাগঞ্জে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের বাড়ি থেকে অবৈধভাবে মজুত করা ২৭ বস্তা সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় ওই ইউপি সদস্যকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার ৫ নম্বর ছাতইল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য আবদুল মোতালেবের বাড়িতে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ তানভী শোভনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আবদুল মোতালেবের বাড়ি থেকে অবৈধভাবে মজুত করা ২৭ বস্তা সার জব্দ করা হয়।

জব্দ করা সারের মধ্যে ১০ বস্তা ডিএপি ও ১৭ বস্তা এমওপি সার রয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক অবৈধভাবে সার মজুতের অপরাধে আবদুল মোতালেবকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ তানভী শোভন বলেন, জব্দ করা সারগুলো সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হবে। বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬