ঝালকাঠিতে ইয়াবাসহ আটক দুই যুবককে কারাদণ্ড

১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ PM
দণ্ডপ্রাপ্ত মো. রিপন ও রাজু আহমেদ

দণ্ডপ্রাপ্ত মো. রিপন ও রাজু আহমেদ © সংগৃহীত

ঝালকাঠির রাজাপুরে ৫২টি ইয়াবা বড়িসহ আটক দুই যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার মনোহরপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে আদালতের মাধ্যমে মো. রিপনকে এক বছর এবং রাজু আহমেদকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উত্তর মনোহরপুর এলাকার মো. আনোয়ারের ছেলে মো. রিপন ও জাইলাবাড়ি এলাকার মৃত সিদ্দিক হাওলাদারের ছেলে রাজু আহমেদ।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম রেজা সজীব।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মনোহরপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মো. রিপনের কাছ থেকে ৫০টি এবং রাজু আহমেদের কাছ থেকে ২টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে মো. রিপনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। অপরদিকে, রাজু আহমেদকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম রেজা সজীব বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে। মাদক সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকদ্রব্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদকমুক্ত রাজাপুর গড়তে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬
শিক্ষকের পাশে দাঁড়ানো: ভবিষ্যৎ নির্মাণের দায়
  • ০৪ অক্টোবর ২০২৬