ঝালকাঠিতে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ঝালকাঠির কাঁঠালিয়ায় সাবিনা আক্তার (১৯) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের নেয়ামতপুরা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাবিনা আক্তার ওই গ্রামের ইউসুফ হাওলাদারের মেয়ে। তিনি উপজেলার আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে প্রতিদিনের মতো বাড়ির দোতলায় ঘুমাতে যান সাবিনা। রবিবার বেলা ১১টা পর্যন্ত ঘুম থেকে উঠে নিচে না নামায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে তারা দোতলায় গিয়ে টিনের সিলিংয়ের সঙ্গে সাবিনাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় স্বজন ও প্রতিবেশীরা তাকে নিচে নামিয়ে আনেন এবং পুলিশকে খবর দেন।

স্থানীয় লোকজন জানান, সাবিনা মাঝেমধ্যে মানসিক সমস্যায় ভুগতেন। এর আগেও তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে দাবি স্থানীয়দের। পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোস্তফাও সাবিনার মানসিক সমস্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু নাছের রায়হান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সাবিনা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।

ওসি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং মরদেহের ময়নাতদন্ত না করার জন্য আবেদন করায় বিষয়টি বিবেচনা করে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬