সরকারি আশেক মাহমুদ কলেজের হল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ PM
সরকারি আশেক মাহমুদ কলেজের পানাউল্লাহ আহম্মেদ হল

সরকারি আশেক মাহমুদ কলেজের পানাউল্লাহ আহম্মেদ হল © সংগৃহীত

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের পানাউল্লাহ আহম্মেদ হলের আউটডোর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বৃষ্টির সময় হলের শিক্ষার্থীরা ওই যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হলের শিক্ষার্থীরা জানান, বৃষ্টির মধ্যে হঠাৎ আউটডোরে একজনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে কয়েকজন শিক্ষার্থী এগিয়ে গিয়ে দেখতে পান, এক যুবক সেখানে ঝুলে আছেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে ওই যুবকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। হলের শিক্ষার্থী কিংবা আশপাশের এলাকার কেউও মরদেহটি দেখে তাকে শনাক্ত করতে পারেননি।

সরকারি আশেক মাহমুদ কলেজের পানাউল্লাহ আহম্মেদ হলের হল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গেই আমরা সেখানে গিয়েছি। মরদেহটি উদ্ধার হওয়া ওই যুবক আমাদের হলের আবাসিক শিক্ষার্থী নন। এখন পর্যন্ত তার নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তদন্ত শেষে জানা যাবে, ওই যুবক কেন এখানে এসেছিলেন এবং কীভাবে তার মৃত্যু হয়েছে।’

আরও পড়ুন: নোবিপ্রবিতে ২ কোটি টাকায় নির্মিত খেলার মাঠে খেলতে পারেন না শিক্ষার্থীরা

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে। তার বয়স আনুমানিক ২৫ বছর। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের পর এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষককে স্থায়ী বহিষ্কার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
সরকারি আশেক মাহমুদ কলেজের হল থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উখিয়ায় বনভূমি দখল করে স্থাপনা, অভিযানে ৪ একর জমি উদ্ধার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বারবার মামলা না দিয়ে আমাকে গুলি করে মেরে ফেলেন: কাঠগড়ায় দাঁ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয় নির্বাচনে থাকছে না শিক্ষাগত যোগ্যতা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9