রাজধানী থেকে তরুণীর খণ্ডিত মরদেহ উদ্ধার

১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ PM
মরদেহ

মরদেহ © সংগৃহীত

রাজধানীর আদাবরের একটি খাল থেকে নারীর খণ্ডিত মরদেহের বিভিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে আদাবর-১০ এলাকার বালুর মাঠের কাছে খালে মরদেহের কয়েকটি অংশ ভাসতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের বিভিন্ন অংশ উদ্ধার করে।

পুলিশ জানায়, বিকেল ৫টার দিকে আদাবর হাক্কানি খালের পানিতে একটি ট্রাভেল ব্যাগ ভাসছিল। স্থানীয় লোকজন ব্যাগটি দেখে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি পানি থেকে তুলে সেটি খুলে খণ্ডিত লাশ দেখতে পায়। দুই হাত, মাথা এবং শরীর আলাদা করা ছিল। পা দুটি পাওয়া যায়নি।

এ বিষয়ে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, খণ্ডিত লাশের পরিচয় পাওয়া যায়নি। মরদেহ দেখে ধারণা করা হচ্ছে, বয়স ১৮ থেকে ২২ বছর হতে পারে। নিহতের পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক দলকে খবর দেওয়া হয়েছে। 

ডিএমপিতে দুই অতিরিক্ত পুলিশ কমিশনার পদে রদবদল
  • ০৯ অক্টোবর ২০২৬
রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬