রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৬

১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ৩৯টি মামলা করা হয়েছে। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন বিভাগ ও থানা এলাকার অপরাধপ্রবণ স্থানে অভিযান চালানো হয়। গ্রেপ্তারদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১২২ জন এবং গোয়েন্দা বিভাগে সর্বনিম্ন একজনকে আটক করা হয়েছে।

এ ছাড়া তেজগাঁও বিভাগে ৭০ জন, মতিঝিল বিভাগে ৬৯ জন, ওয়ারী বিভাগে ৬২ জন, গুলশান ও উত্তরা বিভাগে ৪৮ জন করে, লালবাগ বিভাগে ২৯ জন ও রমনা বিভাগে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন: এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ তিন হাজারের বেশি

অভিযানকালে গ্রেপ্তারদের কাছ থেকে ৩৬ কেজি ২৯০ গ্রাম গাঁজা, ৯২ বোতল ফেনসিডিল, ১৪৩টি ইয়াবা, ১০ গ্রাম হেরোইন, একটি বিদেশি পিস্তল, দুটি গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া সাতটি মোবাইল ফোন, একটি ইয়াবা সেবনের পাইপ, দুটি ফয়েল পেপার, তিনটি গ্যাস লাইট, ২০০টি ইলাস্টিক বেল্ট এবং নগদ ৮ হাজার ৪০০ টাকা বাজেয়াপ্ত করা হয়।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় আলামতসহ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬
সকালের খাবারে ভাত-ডাল আনলিমিটেড, থাকে ভর্তা-ডিমও, দাম মাত্র…
  • ০৯ অক্টোবর ২০২৬