রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪, মামলা ৩০

২৯ আগস্ট ২০২৬, ০১:২৫ PM
ঢাকা মেট্রোপলিটন পুলিশ

ঢাকা মেট্রোপলিটন পুলিশ © সংগৃহীত

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৫ হাজার ৪৪৫টি ইয়াবা, ৩১ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ২০ বোতল ইস্কাফ সিরাপসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। অভিযানে ৩০টি মামলা করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩১ জন, লালবাগ বিভাগে ৩২ জন, ওয়ারী বিভাগে ৮৫ জন, মতিঝিল বিভাগে ৫৭ জন, তেজগাঁও বিভাগে ৫৬ জন, মিরপুর বিভাগে ১৭৪ জন, গুলশান বিভাগে ৪৭ জন, উত্তরা বিভাগে ৬১ জন, গোয়েন্দা বিভাগে চারজন এবং সিটিটিসি বিভাগে সাতজন রয়েছেন।

অভিযানকালে ৫ হাজার ৪৪৫টি ইয়াবা, ৩১ কেজি ২০০ গ্রাম গাঁজা, ২০ বোতল ইস্কাফ সিরাপ, ২১টি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের আটটি ভিসা/ক্রেডিট কার্ড, একটি প্রাইভেটকার ও বিভিন্ন কোম্পানির ১৪৬টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য ও আলামত উদ্ধার করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আজ থেকে শুরু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের পরীক…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা মামলার আসামি খুবির …
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
রিয়াদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আজ থেকে একাদশে ভর্তি শুরু, লাগবে যেসব কাগজপত্র
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে বজ্রপাতসহ ভোর থেকে তুমুল বৃষ্টি, স্বস্তির সঙ্গে ত…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘তারে পাইলে হাজার দুঃখ-কষ্টেও শান্তি পাইতাম’—চতুর্থ শ্রেণির…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬