গোপালগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২৮ আগস্ট ২০২৬, ০৩:৩৪ PM
টুঙ্গিপাড়া থানা

টুঙ্গিপাড়া থানা © সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় মুনিয়া খানম (২৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) ভোরে উপজেলার চর-কুশলী গ্রামের ২ নম্বর ওয়ার্ডের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মুনিয়া খানম চর-কুশলী গ্রামের বাসিন্দা। তার স্বামী আলামিন প্রবাসে থাকেন। তাদের চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। মুনিয়ার বাবার নাম হেদায়েত শেখ। তিনি বর্নি এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৬টার দিকে মুনিয়ার শাশুড়ি পানি আনতে বাইরে যান। এ সময় চার বছর বয়সী শিশুটি তার দাদিকে বিষয়টি জানায়। পরে ঘরের গেট ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা গেট খোলার চেষ্টা করেন। গেট না খোলায় একপর্যায়ে জানালা ভেঙে একটি ছোট শিশুকে ঘরের ভেতরে ঢোকানো হয়। পরে শিশুটি গেট খুলে দিলে পরিবারের সদস্যরা ঘরে প্রবেশ করেন।

আরও পড়ুন: নবম পে-স্কেল থেকে বঞ্চিত করলে দুর্বার আন্দোলন গড়ে তুলবেন— শিক্ষকদের উদ্দেশ্যে অধ্যক্ষ আজিজি

এ সময় ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় মুনিয়া খানমকে দেখতে পান পরিবারের সদস্যরা।

টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক নাজমুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে মুনিয়া খানম এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

৭ বছরের সাধনা, অসংখ্য নির্ঘুম রাত আর বুকভরা স্বপ্নের পর আমা…
  • ১৫ অক্টোবর ২০২৬
দেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
  • ১৫ অক্টোবর ২০২৬
ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ৩ পদে চাকরি, আবেদন ১৫ দি…
  • ১৫ অক্টোবর ২০২৬
সব স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত
  • ১৫ অক্টোবর ২০২৬
৩ হাজার শিক্ষকের পিএইচডি অর্জনে সহায়তার উদ্যোগ ইউজিসির, গবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
অধ্যক্ষ নিয়োগ দেবে ঢাকা কমার্স কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬