টঙ্গীতে হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

২৮ আগস্ট ২০২৬, ০৩:১২ PM
গ্রেপ্তার মাদক কারবারি মিজান ওরফে ‘কুত্তা মিজান’ (ইনসেটে জব্দ করা মাদক)

গ্রেপ্তার মাদক কারবারি মিজান ওরফে ‘কুত্তা মিজান’ (ইনসেটে জব্দ করা মাদক) © সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে এক কেজি হেরোইন ও ২ হাজার ৫০০টি ইয়াবাসহ মিজান ওরফে ‘কুত্তা মিজান’ (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে টঙ্গী পশ্চিম থানার দক্ষিণ আরিচপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) সাহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, গ্রেপ্তার মিজান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে টঙ্গী পশ্চিম, টঙ্গী পূর্ব ও ঢাকার বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, দ্রুত বিচার আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার কয়েকটিতে তিনি এজাহারভুক্ত আসামি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শফিকুল ইসলাম বলেন, গাজীপুরে কোনো ধরনের মাদক ব্যবসা ও মাদক কারবারিদের ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসায়ীদের শনাক্ত করে গ্রেপ্তার করা এবং তাদের নেটওয়ার্ক ভেঙে দেওয়ার লক্ষ্যে জিএমপির অভিযান আরও কঠোরভাবে পরিচালিত হবে। মাজার বস্তিসহ যেসব এলাকায় মাদকের বিস্তার ছিল, সেসব এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি নিয়ন্ত্রণে আনা হয়েছে। মাদকের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত কাউকেই আইনের আওতার বাইরে রাখা হবে না। মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারণির ৮(গ) ও ১০(খ) অনুযায়ী মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার মিজানকে আদালতে পাঠানো হয়েছে।

ছাত্রদলের ‘ক্লিন ক্যাম্পাস’ উদ্যোগে সহযোগিতার আশ্বাস ঢাবি প…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ড. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ মিজানুর রহমান আজহারীর
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
লক্ষ্মীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ‘৫২ সেকেন্ডের’ মিছিল
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ভেটিংয়ে উঠেছে নবম পে স্কেলের প্রজ্ঞাপন
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই ১৫০ সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ওয়ালটন প্লাজ…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
আদম (আ.)-ই কি প্রথম মানুষ? কুরআন কী বলে?
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬