মহাখালী থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার এক

২৮ আগস্ট ২০২৬, ০৩:০৮ PM
গ্রেপ্তারকৃত মো. জয়নাল আবেদীন

গ্রেপ্তারকৃত মো. জয়নাল আবেদীন © সংগৃহীত

রাজধানীর বনানী থানা এলাকা থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ মো. জয়নাল আবেদীন ওরফে মিন্টু (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে বনানী থানার মহাখালী আমতলা থেকে তিতুমীর কলেজগামী সড়কের অ্যাডভান্স নুরানী টাওয়ারের সামনে ফুটপাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, অভিযানে জয়নাল আবেদীন ওরফে মিন্টুর কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে  GDL ব্র্যান্ডের G8+ মডেলের একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার জয়নাল আবেদীন ওরফে মিন্টুর বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

যেভাবে অফিস সহায়ক ও কম্পিউটার অপারেটরের কাছ থেকে ছড়িয়ে পড়ে …
  • ১৬ অক্টোবর ২০২৬
বঙ্গভঙ্গ, নবাব সলিমুল্লাহর জীবন বাজি এবং রাজধানী ঢাকার পুনর…
  • ১৬ অক্টোবর ২০২৬
সিন্ডিকেট করে পেয়াজের দাম বৃদ্ধি, ৬ কোম্পানিকে ২১০ কোটি টাক…
  • ১৬ অক্টোবর ২০২৬
উড়ন্ত কার উন্মোচন করলেন ইলন মাস্ক, বাজারে আসতে পারে ২০২৮ স…
  • ১৬ অক্টোবর ২০২৬
ডাকসু নির্বাচনকে ঢাবির একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করতে না পা…
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস, পার্টি স্প্রেতে ছাত্রীর চ…
  • ১৬ অক্টোবর ২০২৬