সার ও সিমেন্টসহ আটক ৬ জন © সংগৃহীত
চট্টগ্রাম নগরের পতেঙ্গায় সাগরপথে মিয়ানমারে অবৈধভাবে পাচারের সময় বিপুল পরিমাণ সার ও সিমেন্টসহ ৬ কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গতকাল বুধবার রাতে ১৫ নম্বর ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। এসময় দুটি সন্দেহভাজন কার্গো বোটে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে রাখা প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ১ হাজার বস্তা সিমেন্ট ও ২৮০ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়।
আরও পড়ুন: ভর্তি কার্যক্রম নিয়ে সমন্বয়হীনতা, তিতুমীর কলেজে এসে ভোগান্তিতে ডিসিইউ শিক্ষার্থীরা
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বেলা ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত পতেঙ্গা ১৫ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় এলাকাটিতে অবস্থানরত দুটি সন্দেহভাজন কার্গো বোটে তল্লাশি চালানো হয়। পাচারকাজে ব্যবহৃত বোট দুটিও সাময়িকভাবে জব্দ করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে জব্দকৃত মালামাল হস্তান্তরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।