নরসিংদীতে ভুয়া কাদির মোল্লা গ্রেপ্তার

২৫ আগস্ট ২০২৬, ০৪:১০ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৬, ০৪:১৩ PM
গ্রেপ্তারকৃত তাসিন হোসাইন তামিম

গ্রেপ্তারকৃত তাসিন হোসাইন তামিম © সংগৃহীত

নরসিংদীতে তাসিন হোসাইন তামিম (২০) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে তিনি নরসিংদীর থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদির মোল্লার নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি পরিচালনা করতেন। 

ওই আইডি থেকে রাষ্ট্রবিরোধী ও বিভিন্ন বিতর্কিত পোস্ট করার পাশাপাশি সাহায্য-সহযোগিতার নামে মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

গ্রেপ্তার তাসিন হোসাইন তামিম নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন পূর্ব বাজার এলাকার আবুল হোসেনের ছেলে। তিনি নারায়ণগঞ্জের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী।

আরও পড়ুন: শিক্ষক গণপতিসহ রংপুরের ৪ হত্যায় যে ৫ প্রশ্নের জবাব মিলছে না

নরসিংদী সদর মডেল থানার এসআই আল আমিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাসিন হোসাইন তামিমের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে একটি মামলা রয়েছে। ওই মামলার পরিপ্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এসআই আল আমিন আরও জানান, তাসিন ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে রাষ্ট্রবিরোধী ও বিতর্কিত বিভিন্ন পোস্ট করতেন বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে বিভিন্ন ব্যক্তিকে সাহায্য-সহযোগিতার কথা বলে প্রতারণা করার অভিযোগও পাওয়া গেছে।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬