ইয়াবা-গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

২৪ আগস্ট ২০২৬, ০৪:১৯ PM
ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রির টাকাসহ আটক শাহিদা বেগম (ডানে)

ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রির টাকাসহ আটক শাহিদা বেগম (ডানে) © সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৪টি ইয়াবা বড়ি, ২৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ২৫ হাজার টাকাসহ শাহিদা বেগম (৩৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৩ আগস্ট) রাত ৯টা ৫০ মিনিটের দিকে চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কোচপাড়া এলাকায় তার বসতঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

চকরিয়া থানা-পুলিশ সূত্রে জানা গেছে, সহকারী পুলিশ সুপার, চকরিয়া সার্কেলের তত্ত্বাবধানে এবং চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমানের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কোচপাড়া এলাকায় এক নারী তার বসতঘরের সামনে মাদক বিক্রি করছেন।

গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯টা ৫০ মিনিটের দিকে পুলিশ ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে শাহিদা বেগমকে আটক করা হয়। পরে তার বসতঘরে তল্লাশি চালিয়ে ৪৪ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোচপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে চকরিয়া থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ জানায়, গ্রেপ্তার শাহিদা বেগমের বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা করা হয়েছে। মামলার নম্বর-৩৯, তারিখ ২৪ আগস্ট ২০২৬। মামলায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক), ১৯(ক) ও ২৬(১) ধারায় অভিযোগ আনা হয়েছে।

গ্রেপ্তার আসামিকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মালিকবিহীন পরিত্যক্ত ব্যাগে মিলল ৯২ রাউন্ড গুলি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি করলে ছয় মাসের দণ্ড
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9