কলেজছাত্রীকে ‘ব্যাড টাচ’, ডিবির অভিযানে যুবক গ্রেপ্তার

২৪ আগস্ট ২০২৬, ০১:০০ PM
গ্রেপ্তার কাজী আব্দুল্লাহ ওরফে ফুয়াদ (মাঝে)

গ্রেপ্তার কাজী আব্দুল্লাহ ওরফে ফুয়াদ (মাঝে) © সংগৃহীত

নওগাঁ সরকারি কলেজের এক ছাত্রীকে মোটরসাইকেলে এসে ‘ব্যাড টাচ’ করে পালিয়ে যাওয়ার অভিযোগে কাজী আব্দুল্লাহ ওরফে ফুয়াদ (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। তথ্যপ্রযুক্তি ও এআই ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে পাঁচ দিনের অভিযানে তার পরিচয় শনাক্ত করে বগুড়ার আদমদীঘি উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার কাজী আব্দুল্লাহ ওরফে ফুয়াদ বগুড়ার আদমদীঘি উপজেলার শান্তাহার জনকলোনি এলাকার নজরুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট নওগাঁ সরকারি কলেজের মাস্টার্সের এক ছাত্রী টিউশনে যাওয়ার জন্য মেস থেকে বের হন। তিনি এটিম মাঠের গলিপথ দিয়ে যাওয়ার সময় ইমরুল কায়েসের বাড়ির সামনে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেলে আসা অজ্ঞাত ব্যক্তি তাকে স্পর্শ করে দ্রুত পালিয়ে যান। ঘটনার পর ভুক্তভোগী কয়েক দিন পর নওগাঁর পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে বিষয়টি জানান।

ভুক্তভোগী ছাত্রীর অভিযোগ পাওয়ার পর পুলিশ সুপার জেলা গোয়েন্দা শাখাকে দ্রুত অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তারের নির্দেশ দেন। এরপর ডিবির একটি দল তথ্যপ্রযুক্তি ও এআই ক্যামেরার তথ্য বিশ্লেষণ শুরু করে। টানা পাঁচ দিন তথ্য-উপাত্ত বিশ্লেষণের পর ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি ও তার ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করা হয়। পরে বগুড়ার আদমদীঘি উপজেলায় অভিযান চালিয়ে শান্তাহার এলাকা থেকে কাজী আব্দুল্লাহ ওরফে ফুয়াদকে গ্রেপ্তার করে ডিবি। একই সঙ্গে ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। পরবর্তী সময়ে ভুক্তভোগী ও গ্রেপ্তার ব্যক্তিকে শনাক্ত করে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, সড়ক কিংবা যেকোনো স্থানে নারী ও শিশুর বিরুদ্ধে যেকোনো ধরনের সহিংসতা বা যৌন হয়রানি কঠোরভাবে দমন করা হবে। এ ধরনের ঘটনায় জেলা পুলিশ আইন অনুযায়ী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেবে।

নবীন শিক্ষার্থীদের গেস্টরুমে র‍্যাগিং, ১৩ জনকে জরিমানা-হল থ…
  • ২৪ আগস্ট ২০২৬
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্…
  • ২৪ আগস্ট ২০২৬
মোবাইলের স্ক্রিনে বন্দী শৈশব, মাঠভরা বিকেল এখন স্মৃতি, হারি…
  • ২৪ আগস্ট ২০২৬
সরকারি কর্মচারী হাসপাতালের নতুন ডিজি জাহাঙ্গীর আলম
  • ২৪ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য ও দুই কর্মকর্তার নামে ভুয়া আই…
  • ২৪ আগস্ট ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের নেতৃত্বে জিয়াউর রহমান ও খালেদা…
  • ২৪ আগস্ট ২০২৬