জামালপুরে ১৩ বস্তা পচা মাংস উদ্ধার, আটক ৫

২৩ আগস্ট ২০২৬, ০৪:৫২ PM
জব্দ করা মাংস

জব্দ করা মাংস © সংগৃহীত

জামালপুরে ১৩ বস্তা পচা ও দুর্গন্ধযুক্ত মাংসসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে মাংসগুলো ঘোড়ার বলে ধারণা করা হলেও তা নিশ্চিত হতে যাচাই-বাছাই চলছে। মাংসগুলো পিকআপ ভ্যানে করে ঢাকায় নেওয়ার কথা ছিল।

রবিবার (২৩ আগস্ট) সকালে সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের মিরাপুর ঘাট এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়। 

আটক ব্যক্তিরা হলেন জামালপুরের সরিষাবাড়ি থানার হানচার পাড় গ্রামের মো. রমজান আলীর ছেলে জুয়েল (৪০), টাঙ্গাইল জেলার গোপালপুর থানার ডোবাকান্দি গ্রামের নুরুল ইসলামের ছেলে শহীদ মিয়া (৪০) ও চরদোবাকান্দি গ্রামের আবুল হোসেনের ছেলে আলফাজ মিয়া (৪৫), মধুপুর থানার শোলাকুড়ি গ্রামের মকবুল হোসেনের ছেলে হুমায়ুন (৪৭) ও শরীয়তপুর জেলার জাজিরা থানার বাটকুল গ্রামের আমির হোসেনের ছেলে রাসেল মিয়া (৩০)।

স্থানীয় লোকজন জানান, সকাল ছয়টার দিকে তুলশীরচর ইউনিয়ন থেকে মাংস নিয়ে একটি পিকআপ ভ্যান মিরাপুর ঘাটে পৌঁছায়। সেখানে বস্তাগুলো গাড়িতে ওঠানোর সময় মাংস থেকে তীব্র পচা দুর্গন্ধ ছড়াতে থাকে। এতে স্থানীয় এলাকাবাসীর সন্দেহ হলে তারা পিকআপটি আটকে রেখে নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পিকআপসহ ১৩ বস্তা মাংস জব্দ করে এবং ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করে তদন্ত কেন্দ্রে নিয়ে যায়।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, উদ্ধার করা মাংসগুলো ঘোড়ার কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬