সন্তানের ডায়াপারে রাখা হয় ইয়াবা, নারীসহ আটক ২

২২ আগস্ট ২০২৬, ০৪:৫৬ PM
সন্তানের ডায়াপারে রাখা হয় ইয়াবা, নারীসহ আটক ২

সন্তানের ডায়াপারে রাখা হয় ইয়াবা, নারীসহ আটক ২ © সংগৃহীত

সন্তানের ডায়াপারের মধ্যে ইয়াবা লুকিয়ে রেখেও শেষ রক্ষা হয়নি আলোচিত মাদক ডিলার মাইনুল ইসলাম সুমনের। পটুয়াখালীর বাউফল থানা পুলিশের অভিযানে ডায়াপারের মধ্যে লুকিয়ে রাখা ৬০০ পিসসহ মোট ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। মাদক কারবারে সংশ্লিষ্ট থাকার অভিযোগে মাইনুল ইসলাম সুমনের স্ত্রী তানিয়া বেগম (৩৩) ও সহযোগী সুমন মৃধাকে (৩০) গ্রেফতার করা হয়েছে।

আজ শনিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার চন্দ্রপাড়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানের খবর পেয়ে মাদক ডিলার মাইনুল ইসলাম সুমন আত্মগোপনে চলে যান। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে ২৮০ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা নগদ অর্থসহ গ্রেফতার হয়েছিলেন মাইনুল ইসলাম সুমন।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, প্রথমে সুমন মৃধাকে আটক করে পুলিশ। তার দেহ তল্লাশি করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মাইনুল ইসলাম সুমনের বাসায় অভিযান চালানো হয়। এ সময় শিশুদের ডায়াপারের মধ্যে লুকিয়ে রাখা আরও ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় নিয়মিত মাদক আইনে মামলা গ্রহণ করা হয়েছে।

এদিকে গ্রেফতার মাইনুল ইসলাম সুমনের স্ত্রী তানিয়া বেগমের পরিবারের অভিযোগ, তানিয়া মাদকের বিষয়ে জানতেন না। পরিবারের সদস্যদের দাবি, মাদকের বিষয় নিয়ে নিষেধ করলে মাইনুল তাকে বেধড়ক মারধর করতেন। তানিয়াকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে তার পরিবার।

‘ডিসেম্বরের পরেও আপনাদের চাকরি করতে হবে’— ওসিকে ছাত্রলীগ নে…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীরা খাবারে যে ভুলগুলো করবেন না
  • ১৪ নভেম্বর ২০২৬
গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোয় সাড়ে ১৬ হাজার আসন, কোন বিশ্ববিদ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
‘থেমে যাওয়া ভালো’— চিরকুটসহ বিএনপি নেতার বাড়ির পাশে বোমাসদৃ…
  • ১৪ নভেম্বর ২০২৬
জাতীয় শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার দেবে বিসিক, আবেদন শুরু
  • ১৪ নভেম্বর ২০২৬
রাজধানীতে চাঁদার দাবিতে রেস্টুরেন্টে গুলির অভিযোগ
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950