আওয়ামী লীগ সমর্থকদের হামলায় দাঁত হারালেন বিএনপি নেতা

২২ আগস্ট ২০২৬, ০৪:৪৮ PM
শাহ আলম মাতুব্বর

শাহ আলম মাতুব্বর © সংগৃহীত

ফরিদপুরের সালথায় রাজনৈতিক বিরোধের জেরে আওয়ামী লীগ সমর্থকদের হামলায় শাহ আলম মাতুব্বর (৫৬) নামের বিএনপির এক নেতার দাঁত পড়ে গেছে। শুক্রবার (২১ আগস্ট) বিকেলে মাঝারদিয়া বাজারে হামলার এ ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছেন।

আহত শাহ আলম মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

মামলার সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে হামলার ঘটনা ঘটে।

বিএনপি নেতা শাহ আলম মাতুব্বরের দাবি, ‘ফরিদপুর-আসনের এমপি শামা ওবায়েদ ইসলামের গাড়ি ভাঙচুরের মামলায় গত বুধবার মাঝারদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফরিদ মোল্যাকে পুলিশ গ্রেপ্তার করে। ঘটনায় আমাকে দায়ী করে ফরিদ মোল্যার সমর্থকেরা শুক্রবার বিকেলে আমার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় আমার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। হামলায় আমার একটি দাঁত পড়ে যায়।’

এ ঘটনায় শাহ আলম মাতুব্বরের ভাই সজিব হোসেন বাদী হয়ে সালথা থানায় একটি মামলা করেছেন। মামলায় মাঝারদিয়া গ্রামের মিরাজ মোল্যা (৪০), ইমরান মোল্যা (২৫), জিয়া মাতুব্বর (৪০), রাজিব মোল্যা (৩০), কাউসার মাতুব্বর (৩০) ও শাহিদ শেখকে (৩৫) আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মামলার আসামি জিয়া মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নিয়োগ দেবে সাব-ব্রাঞ্চ ইনচার্জ, …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ প্রাথমিকভাবে চূড়ান্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের নবীনবরণ থাকায় জবির ফিন্যান্স বিভাগের সেমিস্টার ফা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চাকসুর উদ্যোগে চবিতে চালু হলো ‘শাটল ট্রাকার’ অ্যাপ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইরান যুদ্ধে ৫০টিরও বেশি মূল্যবান ‍যুদ্ধবিমান ও ড্রোন হারিয়ে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ওবায়দুল কাদের-নাছিম-আরাফাতসহ ৫ নেতার সম্পত্তি বাজেয়াপ্তের আ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9