বসতঘর থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

২২ আগস্ট ২০২৬, ০৩:৩০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ময়মনসিংহের ভালুকা উপজেলায় নিজ বসতঘর থেকে মো. চাঁন মিয়া (৫৫) নামের এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) রাতে উপজেলার কাচিনা ইউনিয়নের পাড়াগাঁও গ্রামের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

চাঁন মিয়া কাচিনা ইউনিয়নের পাড়াগাঁও গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে।

জানা যায়, গত রবিবার স্থানীয় লোকজন চাঁন মিয়াকে বাড়ির আশপাশে দেখেছিলেন। এরপর থেকে তাকে আর দেখা যায়নি। শুক্রবার সন্ধ্যায় তার বসতঘরের পাশ দিয়ে যাওয়ার সময় কয়েকজন স্থানীয় যুবক দুর্গন্ধ পান। বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন সেখানে গিয়ে ঘরের জানালা দিয়ে মেঝেতে চাঁন মিয়ার অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে ভালুকা মডেল থানার পুলিশ শুক্রবার রাতে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুল ইসলাম বলেন, কাচিনা ইউনিয়নের পাড়াগাঁও গ্রামের চাঁন মিয়ার অর্ধগলিত লাশ তার বসতঘর থেকে উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসআই নুরুল ইসলাম বলেন, প্রায় এক সপ্তাহ আগে চাঁন মিয়ার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

৩ হাজার শিক্ষকের পিএইচডি অর্জনে সহায়তার উদ্যোগ ইউজিসির, গবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
অধ্যক্ষ নিয়োগ দেবে ঢাকা কমার্স কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকেরা নতুন পে স্কেলে বেতন পাবেন কবে, কী বলছে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, আহ…
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের সংবাদ সম্মেলনের ডাক
  • ১৫ অক্টোবর ২০২৬
পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে অন্তত ১৭ শিশুর মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬