তাসনিম জারার বিরুদ্ধে মামলার আবেদন

২০ আগস্ট ২০২৬, ০১:০৪ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৬, ০১:১১ PM
ডা. তাসনিম জারা

ডা. তাসনিম জারা © সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়িতে ভাঙচুরের ঘটনায় ডা. তাসনিম জারার বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে মামলার আবেদন করেন তামান্না চৌধুরী প্রিয়াংকা নামের এক ব্যক্তি।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী একে এম শরীফ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন,  আদালত বাদীর জবানবন্দি শুনে আবেদনটি আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।

ডা. তাসনিম জারা ঢাকা জেলায় ১৯৯৫ সালের জন্মগ্রহণ করেন এবং তিনি ঢাকায় বেড়ে উঠেছেন। তিনি ভিকারুন্নেছা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন। তারপর তিনি ঢাকা মেডিকেল কলেজ এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস সম্পূর্ণ করেন। জারা যুক্তরাজ্যের কেমব্রিজের একজন চিকিৎসক ও ‘সহায় হেলথ’ এর সহপ্রতিষ্ঠাতা।

তিনি বাংলাদেশের শীর্ষ মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তীতে, উচ্চতর পড়াশোনা করতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যান এবং সেখান থেকে সর্বোচ্চ ফলাফল (ডিসটিঙ্কশন) অর্জন করে ডিগ্রি সম্পন্ন করেন। এছাড়া তাসনিম যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অফ অবস্টেট্রিশিয়ান এবং গাইনোকোলজিস্ট থেকে ডিআরসিওজি ডিগ্রি অর্জন করেছেন, এটি নারীদের স্বাস্থ্য সম্পর্কে গভীর জ্ঞানের স্বীকৃতি স্বরূপ দেওয়া হয়।

তাসনিম জারাসহ ওই মামলায় আরও ২৬ জনকে অভিযুক্ত করা হয়েছে। তারা হলেন- অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড.  মুহাম্মদ ইউনূস, ড. আসিফ নজরুল, ড. রেজওয়ানা হাসান, শফিকুল আলম, লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সারোয়ার ফারুকী, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূইয়া, মাহফুজ আলম, আক্তার হোসেন, মো. হাসনাত আব্দুল্লাহ, আব্দুল হান্নান মাসুদ, সার্জিস আলম, সামান্তা শারমিন, নুসরাত তাবাসসুম, ডা. তাসনিম জারা, নাসিরুদ্দিন পাটোয়ারী, আরিফুল ইসলাম আদিব, সালেহ উদ্দিন সিফাত।

অন্যান্য অভিযুক্তরা  হলেন-পিনাকী ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনক সরোয়ার, নুরনবী (অব. কর্ণেল), তাহরিমা জান্নাত সুরভী,  মো. মিলন, ফাহিম আল চৌধুরী, আবুল কালাম আজাদ।

চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় আহত সেই স্কুলছাত্রী আইসিইউতে ৪ ঘণ্টার লড়াই শে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মানিট্রাপ: রাজনীতির সর্বনাশা হাতিয়ার!
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9