চুয়াডাঙ্গায় ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ট্রান্সফরমার চোর চক্রের গ্রেপ্তার ছয় সদস্য

ট্রান্সফরমার চোর চক্রের গ্রেপ্তার ছয় সদস্য © সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগরে কৃষকদের সেচকাজে ব্যবহৃত চারটি ট্রান্সফরমারে চুরির ঘটনায় সংঘবদ্ধ চোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে জীবননগর থানা-পুলিশ। এ ছাড়া চুরি হওয়া ট্রান্সফরমারের তামার কয়েল, বিভিন্ন যন্ত্রাংশ, চোরাই কাজে ব্যবহৃত সরঞ্জাম, একটি প্রাইভেটকার ও একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন মুন্সিগঞ্জ জেলার চাষিরি থানার মৃত আনোয়ারের ছেলে আব্দুল মালেক (৪৫), চুয়াডাঙ্গা শহরের ফার্মপাড়ার জাহিদ শেখের ছেলে শিপলু (২৮), বগুড়া জেলার কাহালু উপজেলার কাশেম খাঁর ছেলে টুলু (৪৪), চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের মৃত মজিবরের ছেলে স্বপন উদ্দিন (৩৭), মিজানুরের ছেলে সবুজ শেখ (৩৭) ও আব্দুল গফুরের ছেলে জাফর আহমেদ (৩৪)।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ জানাম, গত ৪ জুলাই সীমান্ত ইউনিয়নের যাদবপুর গ্রামের আবু জাফর বিশ্বাস (৪৮) যাদবপুর দক্ষিণ মাঠে তার কৃষিজমির সেচকাজে ব্যবহৃত বৈদ্যুতিক খুঁটির নিচে তিনটি ট্রান্সফরমারের খালি চেম্বার পড়ে থাকতে দেখেন। আর ট্রান্সফরমার থেকে তামার কয়েল এবং ট্রান্সফরমারের ভেতরে থাকা তেল চুরি করে নিয়ে গেছে চোরেরা। এতে তার প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান। একই দিনে একই মাঠের অপর সেচ ব্যবসায়ী আনারুল ইসলামও তার একটি ট্রান্সফরমার থেকে তামা ও তেল চুরির অভিযোগ করেন। এ ঘটনায় আবু জাফর বিশ্বাস বাদী হয়ে ৪ জুলাই জীবননগর থানায় একটি মামলা দায়ের করেন।

ওসি আরও বলেন, ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে জীবননগর থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সংঘবদ্ধ চোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ট্রান্সফরমারের তামার কয়েল, কপার, বিভিন্ন যন্ত্রাংশ, চোরাই কাজে ব্যবহৃত সরঞ্জাম, একটি প্রাইভেটকার ও একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়।

শুক্রবার সকালে জীবননগর থানা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ গ্রেপ্তার ও উদ্ধার অভিযানের বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় কৃষকদের সেচকাজে ব্যবহৃত বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে সেখানকার মূল্যবান তামা ও অন্যান্য যন্ত্রাংশ বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9