আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশে আ. লীগের মিছিলের প্রস্তুতি, অতঃপর...

০৭ আগস্ট ২০২৬, ১২:৪২ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৬, ১২:৪৩ PM
ডিএমপির লোগো

ডিএমপির লোগো © সংগৃহীত

রাজধানীর বনানী এলাকায় মশাল মিছিলের প্রস্তুতির সময় রাজনৈতিক কার্যক্রম আওয়ামী লীগের সাতজনকে আটক করেছে পুলিশ। নাশকতার উদ্দেশ্যে মিছিলের প্রস্তুতি নেওয়া হচ্ছিল বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত ১২টা ২০ মিনিটে বনানীর আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশে অভিযান চালিয়ে তাদের আটক করে বনানী থানা পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন—মো. আরিফ (১৯), মো. শাকিল আহমেদ (১৯), আশিক আহমেদ মোস্তফা (১৯) এবং আইনগত সংঘাতে জড়িত চার শিশু।

বনানী থানা সূত্রে জানা যায়, শুক্রবার (৭ আগস্ট) রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে বনানী থানা পুলিশের একটি টিম জানতে পায় সৈনিক ক্লাব থেকে আর্মি স্টেডিয়ামের দিকে যাওয়ার সময় ঢাকা-ময়মনসিংহ (আউটগোয়িং) মহাসড়কে আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশে প্রায় ১০০-১২০ জনের একটি দল মশালসহ মিছিলের উদ্দেশ্যে একত্রিত হয়েছে। তাৎক্ষণিকভাবে বনানী থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ৭ জনকে আটক করে। 

এ সময় তাদের কাছ থেকে ৭০টি মশাল, ১টি ব্যানার এবং ৭৭টি ফেসমাস্ক উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় অন্যান্য অজ্ঞাতনামা ব্যক্তিরা কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আটক সাতজনসহ ঝটিকা মিছিলের আয়োজকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে…
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬